আজ নেদারল্যান্ডসের মুখোমুখি নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমক দেওয়া নিউজিল্যান্ড আজ সোমবার দুপুরে ফের মাঠে নামছে। হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছেন ডেভন কনওয়ে-রাচিন রবীন্দ্ররা। দুপুর দুটো থেকে শুরু হচ্ছে ম্যাচ। এখনও পর্যন্ত মোট চারবার পরস্পরের মুখোমুখি হয়েছে  নিউজিল্যান্ড  ও নেদারল্যান্ডস। চার বারই জিতেছে কিউইরা।   

গত ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল গতবারের রানার্স নিউজিল্যান্ড। ওই ম্যাচে জস বাটলারদের বিরুদ্ধে ৯ উইকেটে জয় তুলে নিয়েছিল কিউইরা। জোড়া সেঞ্চুরি পেয়েছিলেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। তবে দুর্বল হলেও নেদারল্যান্ডসকে হাল্কাভাবে নিচ্ছে না ব্ল্যাকক্যাপসরা। আজকের ম্যাচেও অবশ্য নিউজিল্যান্ডের হজয়ে মাঠে থাকছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে দলে ফিরছেন লকি ফার্গুসন ও টিম সাউদি। আঙুলে চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি নিউজিল্যান্ডের অন্যতম সেরা পেসার। আগের ম্যাচে বল হাতে জ্বলে উঠেছিলেন মিচেল সান্তনার-ম্যাট হেনরিরা। আজকের ম্যাচে তাঁদের সঙ্গে সাউদি যোগ দেওয়ায় নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে লড়াই করেও হার মানতে হয়েছিল নেদারল্যান্ডসকে। যদিও সেই হার মনে রাখতে চান না বিক্রমজি‍ৎ সিংহ, বাস লিডিরা। পরিসংখ্যান এবং শক্তির নিরিখে ব্ল্যাকক্যাপসরা অনেকাংশে এগিয়ে থাকলেও বিশ্বকাপেই অঘটন ঘটাতে চাইছে রায়ান কুকের ছেলেরা।

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ