T20 বিশ্বকাপের সেমিফাইনালের জন্য রাত ১১ টা ১৫ মিনিটে চলবে বিশেষ মেট্রো, জানুন রুট ও সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টি-২০ বিশ্বকাপের উত্তেজনায় ফুটছে তিলোত্তমা। সেমিফাইনালে দুরন্ত জয় তুলে নিয়ে ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। আর সেই আবহেই বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে হতে চলেছে হাই-ভোল্টেজ লড়াই-দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড। ২০ ওভারের বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই ঘিরে শহরের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। ক্রিকেটের এই মহারণ দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমাবেন ইডেনে।

ম্যাচ শেষে যাতে দর্শকদের বাড়ি ফিরতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বুধবার রাত সওয়া ১১টায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একটি করে স্পেশাল মেট্রো দুই প্রান্তের উদ্দেশে রওনা দেবে। এই বিশেষ ট্রেনগুলি শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর পর্যন্ত সমস্ত স্টেশনে থামবে। যাত্রীদের সুবিধার জন্য এসপ্ল্যানেড স্টেশনে টিকিট কাউন্টারও খোলা রাখা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রটিয়াদের দলে তিন পরিবর্তনের সম্ভাবনা, বাদ ম্যাট হেনরি? নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ

তবে হোলি উপলক্ষে এদিন শহরের বিভিন্ন মেট্রো রুটে পরিষেবার সংখ্যা কিছুটা কমানো হচ্ছে। নর্থ-সাউথ করিডরে সাধারণ দিনে যেখানে ২৭২টি ট্রেন চলাচল করে, সেখানে বুধবার চলবে ১৯৪টি পরিষেবা। একইভাবে ইস্ট-ওয়েস্ট রুটে ২২৮টির বদলে ১৮৬টি মেট্রো চলবে। যদিও দিনের প্রথম ও শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন থাকছে না।

অন্যদিকে, নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী মেট্রো পরিষেবাতেও আংশিক বদল আনা হয়েছে। সাধারণ দিনে ১২০টি ট্রেন চললেও বুধবার চলবে ৯২টি। প্রথম ট্রেনের সময় অপরিবর্তিত থাকলেও শেষ ট্রেনের সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫৮ মিনিটে এবং বিমানবন্দর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, ডিসেম্বরেই দেশে ফিরতে চান হাসিনা

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর