ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের আসন্ন দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের উইকেটকিপার -ব্যাটসম্যান টম ব্লান্ডেল। ১০ ডিসেম্বর বেসিন রিজার্ভে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাট করার সময় টম ব্লান্ডেল হ্যামস্ট্রিং ইনজুরির সম্মুখীন হন। ব্লান্ডেলের অনুপস্থিতিতে, টম ল্যাথাম দুই ইনিংসেই উইকেট কিপারের দায়িত্ব পালন করেন। প্রথম ইনিংসে ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজ। তাতে ল্যাথামের চারটি ক্যাচ নিউজিল্যান্ডকে ৬৪ রানের লিড পাওয়ার ক্ষেত্রে এগিয়ে দেয়।

দ্বিতীয় ইনিংসে, ল্যাথাম ২৫০ বলে ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সেই সঙ্গে তিনি নিউজিল্যান্ডের পঞ্চম খেলোয়াড় হিসেবে টেস্টে ৬০০০ রান পূর্ণ করেন। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে ৪৬৬ রান করে। ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে করতে হত ৫৩১ রান। ক্যারিবিয়ানদের একমাত্র আশা ছিলেন শাই হোপ। এই ইনিংসে তিনি ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২১২ রান করে।

ব্লান্ডেল দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ায় কপাল খুলতে পারে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিচ হে’র। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হতে পারে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটারের দুর্দান্ত রেকর্ড রয়েছে। ৪৭ ইনিংস খেলে ১৮৮৮ রান করেছেন হে। ব্লান্ডেল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাট হেনরি এবং নাথান স্মিথ আহত হন।  ফলে নিউজিল্যান্ড এখন বেশ ব্যাকফুটে রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ৩৫ ওভারের পর হেনরি মাঠ ছেড়ে চলে যান। চতুর্থ দিনের শেষ সেশনে ডানহাতি এই পেসার বোলিং বা ফিল্ডিং করেননি। হেনরি তার পায়ের স্ক্যানের জন্য হাসপাতালে যান। নিউজিল্যান্ডের বোলিং কোচ জেকব ওরাম বলেছেন যে তাঁরা সকলেই হেনরি এবং স্মিথের স্ক্যানের ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ক্যানিংয়ের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০