মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে নাকানিচোবানি খাইয়ে জিতলেন হরমনপ্রীত কাউররা। শনিবার (৫ সেপ্টেম্বর)দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের ঘূর্ণির ফাঁদে পড়ে ১৮.১ ওভারে ৫৫ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৮.৪ ওভারে তিন উইকেট খুঁইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান হরমনপ্রীতরা।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক ফাতিমা সানা। তাঁর উদ্দেশ্য ছিল, প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস দাঁড় করিয়ে ভারতকে চাপে ফেলা। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হল। পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলি ও সাওয়াল জুলফিকার গোড়াপত্তন করতে নেমে দেখেশুনেই খেলছিলেন। ভারতীয় পেসারদের সামলে রান মেশিন সচল রেখেছিলেন। ওপেনিং জুটিতে ওঠে ২৭ রান। তবে ভারতীয় স্পিনারেরা বল করতে এলেই ছবিটা বদলে গেল। পঞ্চম ওভারের তৃতীয় বলে মুনিবাকে (১৩) আউট করেন শেফালি। সেই যে ধাক্কা খেল পাকিস্তান, তা আর সামলাতে পারেনি। পরের ওভারে শ্রীচরণি এসে জোড়া ধাক্কা দেন। গুল ফিরোজা (০) ও জুলফিকারকে (১৪) ফেরান। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটিং অর্ডার। দুবাইয়ের মন্থর উইকেটে বড্ড অসহায় দেখাচ্ছিল পাক খেলোয়াড়দের।

ভারতীয় স্পিনারদের দাপটে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন ওপেনার সাওয়াল জুলফিকার (১৪)। আর এক ওপেনার মুনিবা আলি করেছেন ১৩ রান। এই দুজন ছাড়া আর কোনও পাক ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সর্বনিম্ন রান ছিল ৫৬। ২০২৪ সালে দুবাইয়ের এই মাঠেই নিউজিল্যান্ডের কাছে ৫৬ রানে শেষ হয়ে গিয়েছিলেন ফাতিমারা। সেই লজ্জা এই ম্যাচে আরও বাড়ল। ভারতের হয়ে শ্রী চরণি চার ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।প্রেমা রাওয়াত চার ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। দীপ্তি শর্মা ৫ রান দিয়ে ২ ও শেফালি বর্মা ১০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। অর্থা‍ৎ ৯ উইকেট নিয়েছেন ভারতের স্পিনাররা।

জয়ের জন্য ৫৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ভারতের দুই ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানা। তবে দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা খায় টিম ইন্ডিয়া। পাক অধিনায়ক ফাতিমা সানার তৃতীয় বলে তাঁর হাতেই তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন শেফালি। আউট হওয়ার হওয়ার আগে একটি চার ও একটি ছক্কার সাহায্যে ৬ বলে ১২ রান করে যান। ফাতিমার শেষ বলে মুনিবার হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন প্রতীকা রাওয়াল। তিনি করেন ৩ বলে চার রান। নিজের পরের ওভারে এসে স্মৃতিকে (৯) ফেরান ফাতিমা। দ্রুত তিন উইকেট খুঁইয়ে খানিকটা চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। তবে তৃতীয় উইকেটে জুটি বেঁধে অধিনায়ক হরমনপ্রীত ও দীপ্তি শর্মা সাবলীল ভঙ্গিতে খেলে সেই চাপ কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। ৮.৪ ওভারেই দলকে জয় এনে দেন। অধিনায়ক হরমনপ্রীত১৮ বলে ১৮ ও দীপ্তি ১৪ বলে ১2২ rরারন করে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন অধিনায়ক ফাতিমা সানা।

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম