রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শেষ দিনেও পুরোপুরি কাটছে না বৃষ্টির সম্ভাবনা। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কখনও হালকা, কখনও ঝেঁপে বৃষ্টি হয়েছে। আজ রবিবারও (৬ সেপ্টেম্বর) রাজ্যের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার কলকাতার আকাশ বেলার দিকে মূলত মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে। রবিবারের পর সোমবার ও মঙ্গলবার ফের কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। মৌসুমি অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ ও অসমের উপর দিয়ে অবস্থান করছে। এই দুই ব্যবস্থার প্রভাবে বঙ্গীয় এলাকায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই রাজ্যের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

রবিবার দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি জলীয় বাষ্পের কারণে এই দুই জেলা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। রবিবারের পর ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। মঙ্গলবার বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির দাপট থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পাঁচ জেলাতেই হলুদ সতর্কতা জারি রয়েছে। সোমবার ও মঙ্গলবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলির কিছু এলাকায় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকলেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সামান্য বাড়তে পারে তাপমাত্রাও। তবে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে অস্বস্তি বজায় থাকবে।

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে