পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মাষ্টমীর দিন মন্দিরে পুজো দিতে বেরিয়েছিল ১৪ বছরের মেয়েটি। কিন্তু পথেই যে তার জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর বিপদ, তা কল্পনাও করতে পারেনি। অভিযোগ, বাড়ি থেকে মন্দিরের পথে যাওয়ার সময় তিন যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর গ্রামেরই এক যুবকের বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দু’জনের খোঁজ চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ৪ সেপ্টেম্বর রাতে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের ছাপার থানা এলাকার একটি গ্রামে ঘটেছে। জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরী। অভিযোগ, রাস্তায় সমীর নামে এক যুবক তার দুই সঙ্গী ভ্যালিন ও সালমানকে নিয়ে তার পথ আটকায়। এরপর জোর করে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, তিন যুবক কিশোরীকে সমীরের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি ঘরে তাকে আটকে রাখা হয়েছিল বলে দাবি। অভিযোগ, সেই ঘরেই সমীর নাবালিকার উপর ধর্ষণ চালায়। অন্যদিকে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেয়েটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। পরিচিত জায়গা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় সন্ধান চালানোর পর সমীরের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় বলে পরিবারের দাবি। সেখান থেকে কিশোরীকে নিয়ে আসার পর পরিবারের সদস্যদের কাছে গোটা ঘটনা জানায় সে।

আরও পড়ুন: বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

এরপরই থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পাওয়ার পর পুলিশ তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর ভ্যালিন ও সালমান পালিয়ে যায়। তাদের সন্ধানে তল্লাশি চলছে। সমীরকে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ কিশোরীর বয়ান-সহ একাধিক তথ্য যাচাই করছে। কোথা থেকে অভিযুক্তরা কিশোরীকে তুলে নিয়ে গিয়েছিল, কতক্ষণ তাকে আটকে রাখা হয়েছিল এবং ঘটনার সঙ্গে বাকি দুই অভিযুক্তের ভূমিকা কী ছিল সবই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপের দাবি উঠেছে। যোগ সাধনা আশ্রমের মহন্ত স্বামী যশবীর মহারাজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এমনকি অভিযুক্তদের এনকাউন্টার এবং তাঁদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার দাবিও করেন তিনি। ঘটনার খবর পেয়ে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী কপিল দেব আগরওয়াল। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ক্যানিংয়ের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে