বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে শীর্ষস্থানে নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এল নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের পর এক লাফে শীর্ষস্থানে উঠে এল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এল কিউয়িরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮১ রানে জেতে নিউজিল্যান্ড। এত বেশি রানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ জেতেনি কিউয়িরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই দুর্ধর্ষ জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে চলে গেল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পয়েন্ট সংগ্রহ ৬৬.৬৬। এতদিন পয়েন্ট টেবিলে প্রথম স্থানে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে নেমে গেল। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫৫ পয়েন্ট। এরপরই রয়েছে ভারতের স্থান। পয়েন্ট টেবিলে ভারতের সংগ্রহ ৫২.৭৭। তবে যাকে হারিয়ে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে শীর্ষ স্থানে পৌঁছেছে, সেই দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৩.৩৩। পয়েন্ট টেবিলে এই একই জায়গা দাঁড়িয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার পরবর্তী টেস্ট রয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি। হ্যামিলটনে হবে তৃতীয় টেস্ট। হ্যামিলটনে কী দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াতে পারবে নাকি পরের টেস্টেও নিউজিল্যান্ড জয়ের ধারা বজায় রাখবে, এখন সেটাই দেখার। এর আগে এই সিরিজে প্রথম টেস্টটি ড্র হয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত এই টেস্ট সিরিজটি ১-০-তে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য