নাপিতকে কাতার নিয়ে গেলেন নেইমার, কিন্তু কেন?  

নতুন স্টাইলে নতুন লুকে নেইমার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্টার ফুটবলার বলে কথা। খেলতেও হবে, আবার স্টাইল ধরে রাখতে হবে। স্টাইল চুলের। নিজের পয়সা খরচ করে নিজের হেয়ার ড্রেসার নারিকোকে কাতার নিয়ে গিয়েছেন নেইমার। খবর তেমনই। চোটের কারণে সুইৎজারল্যান্ড এবং ক্যামেরুনের বিরুদ্ধে খেলতে পারেননি এই স্টার ফুটবলার। পরবর্তী ম্যাচে যাতে খেলতে পারেন, তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। সেতো গেল অন্যখবর।

কিন্তু নাপিতকে কাতার নিয়ে যাওয়ার অন্য কারণ রয়েছে। কয়েকটি বিষয়ে নেইমারের আশ্চর্য বিশ্বাস রয়েছে। তার মধ্যে একটি হল যেখানেই খেলা থাকুক না কেন, তিনি তাঁর নাপিতকে সেখানে নিয়ে যান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চুল কাটেন। মনে হলে চুলের স্টাইলও বদলে ফেলেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে তিনি একবার চুল কেটেছিলেন। সেই ম্যাচে ব্রাজিল দুই গোলে জিতে ছিল। পরের ম্যাচে জিতলে ব্রাজিল সরাসরি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। তাই, দলের ভাগ্য বদল করতে নেইমার চুলের স্টাইলও বদলে ফেললেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি। নতুন স্টাইলে নেইমারের ছবি দেখে মুগ্ধ তার ভক্তরাও।

এই ধরনের বিশ্বাস একা শুধু নেইমারের নেই। রয়েছে আরও অনেকের। কেউ নাকি ম্যাচ খেলার সময় পকেটে রুমাল গুঁজে রাখেন। কেউ আবার কাগজ। অনেকে আবার পকেটে তাঁর পছন্দের ফুল রেখে মাঠে নামেন। এদিকে, নেইমারে চোটের ব্যাপারে তাঁর ফিজিও রডরিগো জানিয়েছে, আগের থেকে নেইমার অনেকটাই সুস্থ। পরবর্তী ম্যাচে তাঁকে দল পাবে। 

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার