চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

Share:

নিজস্ব প্রতিনিধি: চোট সারিয়ে মাঠে ফিরেই ম্যাচের রঙ বদলে দিলেন নেইমার। দ্বিতীয়ার্ধের শুরুতে জোড়া পেনাল্টি থেকে গোল করলেন ব্রাজিলের তারকা ফুটবলার। তাঁর দাপটে ২-০ গোলে পিছিয়ে থেকেও ম্যাচে সমতা ফেরাল সান্তোস। ফলে ব্রাজিলিয়ান সিরি আ-তে ফ্ল্যামেঙ্গোর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল তারা।

গত ২ সেপ্টেম্বর ডান পায়ের ঊরুতে চোট পেয়েছিলেন নেইমার। তারপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। আজ শুক্রবার সকালে প্রথম বার অনুশীলন ও ম্যাচের প্রস্তুতি শেষে প্রতিযোগিতামূলক খেলায় ফেরেন এই ব্রাজিলীয় তারকা। তবে পুরোপুরি ম্যাচ ফিট কি না, তা নিয়ে সংশয় থাকায় প্রথম একাদশে রাখা হয়নি তাঁকে। দ্বিতীয়ার্ধের শুরুতে ফিলিপে কুতিনিয়োর পরিবর্তে মাঠে নামেন নেইমার। তখন ২-০ গোলে এগিয়ে ছিল ফ্ল্যামেঙ্গো। প্রথমার্ধে ৪৩ মিনিটে দানিলোর গোলে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো। বিরতির ঠিক আগে, অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান লুকাস পাকেতা। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জন্য নেইমারের দিকে তাকিয়েছিল সান্তোস। ম্যাচের শেষ দিকে পরিস্থিতি বদলে যায়। ৮২ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সে হ্যান্ডবল করেন ফ্ল্যামেঙ্গোর ডিফেন্সিভ মিডফিল্ডার জর্জিনিয়ো। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমান নেইমার। হ্যান্ডবলের ঘটনায় লাল কার্ডও দেখতে হয় জর্জিনিয়োকে।

আরও পড়ুন: ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

এর ছয় মিনিট পর অর্থাৎ ৮৮ মিনিটে ফের পেনাল্টি পায় সান্তোস। আবারও স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার। শেষ পর্যন্ত আর কোনও গোল হয়নি। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোয় পয়েন্ট ভাগ করে নেয় দুই দল। তবে চোট থেকে ফিরলেও ম্যাচে পুরোপুরি স্বচ্ছন্দ ছিলেন না নেইমার। মাঠে নামার পর লুকাস পাকেতার সঙ্গে বদানুবাদে জড়ান তিনি। রেফারির সঙ্গেও কথা কাটাকাটির জেরে হলুদ কার্ড দেখেন। একই সঙ্গে ডান পায়ের ব্যবহারেও সতর্ক ছিলেন এই তারকা। ডান পায়ে কর্নার বা ফ্রি-কিক নেননি। বাঁ পা দিয়েই ফ্রি-কিক নিয়েছেন। যদিও পেনাল্টির ক্ষেত্রে ডান পা ব্যবহার করতে দেখা যায় তাঁকে। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘চোট থেকে ফেরায় (ডান পায়ে) দূরপাল্লার পাস দেওয়ার ঝুঁকি নিতে চাইনি।’ এই ড্রয়ের পরও ব্রাজিলিয়ান সিরি আ-র শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬১ পয়েন্ট। অন্য দিকে, সমসংখ্যক ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে সান্তোস। আগামী মরসুমে কোপা লিবার্তোদোরেসে খেলার যোগ্যতা অর্জন করাই এখন তাদের অন্যতম লক্ষ্য।

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন