বিশ্ব বক্সিংয়ে ভারতকে সোনা এনে দিলেন নিখাত জারিন

ব্যাডমিন্টনে পর এবার বক্সিংয়েও সোনা জিতল ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাডমিন্টনে পর এবার বক্সিংয়েও সোনা জিতল ভারত। দিন কয়েক আগেই থমাস কাপ তথা ব্যাডমিন্টনের বিশ্বকাপে বড়সড় সাফল্য পেয়েছিল টিম ইন্ডিয়া। ফাইনালে ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে সোনা জিতে নিয়েছিল কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনরা। তার রেশ কাটতে না কাটতেই দেশকে আরও একটি স্বর্ণপদক এনে দিলেন মহিলা বক্সার নিখান জারিন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫২ কেজির বিভাগে থাইল্যান্ডের প্রতিপক্ষ জুতামাসকে ৫-০ ব্যবধানে হারিয়ে দেন তিনি। তবে ফাইনালের আগে আরও ৪টি ম্যাচ ৫-০ ব্যবধানে জেতেন নিখাত। 

গত ১৪ বছরে মেরি কমের পর এই নিখাত জারিনই হলেন প্রথম বক্সার যিনি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন। মেরি এই টুর্নামেন্টে মোট ৬ বার সোনা জিতেছে।

বছর ২৫-এর এই জারিন যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন। এবার সিনিয়র পর্যায়েও সোনা জয়ই তাঁর প্রধান লক্ষ্য ছিল। এবার সেটা বাস্তবায়িত হল। দেশকে সোনা এনে দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। ফাইনালে জিততে তাঁকে খুব একটা সমস্যার মুখে পড়তে হয়নি।

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন