অলিম্পিকের বাছাই পর্বে হারল ব্রাজিল, ড্র আর্জেন্টিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যারিস অলিম্পিকের চূড়ান্ত পর্যায়ের বাছাই পর্বের খেলায় প্যারাগুয়ের কাছে হার হজম করতে হলো টানা দু’বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। প্রথম ম্যাচে হেরে খানিকটা বেকায়দায় পড়ে গেলেন একই দিনে চরম উত্তেজনার ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে জেতা ম্যাচে মাথা গরম করে পয়েন্ট নষ্ট করে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। ম্যাচটিতে আর্জেন্টিনার দু’জন এবং ভেনেজুয়েলার একজন লালকার্ড দেখেছে।

অলিম্পিক ফুটবলের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা থেকে সুযোগ পাবে দুটি দল। আর সেই সুযোগ পাওয়ার জন্য লড়াইয়ে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা। মঙ্গলবার ভেনেজুয়েলার কারাকাসে চূড়ান্ত বাছাইপর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে প্রথম থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে গত দুই বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ২৯ মিনিটে পেনাল্টিও আদায় করে নিয়েছিল। কিন্তু সেই পেনাল্টি মিস করেন ব্রাজিলের তারকা ফুটবলার এনদ্রিক। উল্টে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ফ্যাব্রিজিও পেরালতার হেড থেকে পাওয়া গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধে অসংখ্য আক্রমণ শানালেও কাঙ্খিত গোল পায়নি এনদ্রিকরা। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয় দুই বারের চ্যাম্পিয়নদের।

কারাকাসে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। প্রথমার্ধে আর্জেন্টিনার লিওনার্দো ব্রের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ভেনেজুয়েলা। কয়েক মিনিটের মাথায় ফের আত্মঘাতী গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরাতে সাহায্যে করেন ভেনেজুয়েলার কার্লোস ভিভাস। ৬১ মিনিটে থিয়াগো আলমাডা গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় ভেনেজুয়েলা। আর্জেন্টিনার দুজন এবং ভেনেজুয়েলার একজন খেলোয়াড় লালকার্ড দেখেছেন। যদিও আর্জেন্টাইন কোচ জাভিয়ের মাচরানোর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাদের হারানো হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি ফের মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ওই দিন এনদ্রিকরা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। আর আর্জেন্টিনা মুখোমুখি হবে প্যারাগুয়ের।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩