আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ধুন্ধুমার, হত এক

আন্তর্জাতিক ডেস্ক: ফুটবল মাঠে ফের মৃত্যু। এবার আর্জেন্তিনায়। বোকা জুনিয়র্স বনাম জিমনাসিয়া এসগ্রিমার ম্যাচকে কেন্দ্র করে তেতে ওঠে স্টেডিয়াম। পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে ফাটায় টিয়ার গ্যাসের সেল। সেই সঙ্গে রবার বুলেট। পুলিশের তাড়া খেয়ে দর্শক পালাতে গেলে একজন পায়ের তলায় চাপা পড়ে গেলে তাঁর মৃত্যু হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবরে প্রকাশ। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর। তবে উদ্বিগ্ন হওয়ার মতো আঘাত নয় বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে স্টেডিয়ামেই এই দুটি ক্লাবের খেলা আয়োজন করা হয়, সেই স্টেডিয়ামে দর্শকদের ভিড় উপচে পড়ে। রাজধানী বুয়েনোস আইরেস থেকে কিছু দূরে একটি স্টেডিয়ামে এই দুটি দলের ম্যাচ ছিল। স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। বাইরে তখনও বহু দর্শক। মাঠে ছিল পুলিশ বাহিনী। স্টেডিয়ামের বাইরে থাকা দর্শকেরা জোর করে মাঠে ঢুকতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা অতিক্রম করে মাঠে ঢুকতে গেলে বিপত্তি বাধে। দর্শককে ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠি চালায়। তাতে কাজ না হওয়ায় পুলিশ রবার বুলেট ছুঁড়তে শুরু করে। সেই সঙ্গে ফাটায় টিয়ার গ্যাসের সেল। পুলিশের তাড়া খেয়ে দর্শক পালাতে গেলে শুরু হয় হুড়োহুড়ি। আচমকাই এক দর্শক পায়ের তলায় পড়ে যান। আর তাকে চাপা দিয়ে বাকি দর্শকেরা রুদ্ধশ্বাসে দৌড়তে থাকে। ভিড় ফাঁকা হলে পুলিশ দেখে একজন মাটিতে পড়ে রয়েছে। নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে পড়ছে। দ্রুত তাঁরা তাকে হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ