জীবিত অবস্থাতেই উদ্ধার করা হল পিয়ালিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বুধবার পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ জয় করেছিলেন চন্দননগরের কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালি বসাক। এই খবর পাওয়া মাত্রই উচ্ছ্বাসে ভাসতে শুরু করেছিলেন সকলেই। কিন্তু তারই মাঝে একটি উদ্বেগের খবর আচমকাই সেই আনন্দকে মাটি করে দেয়। শৃঙ্গ জয়ের পর পিয়ালি আর চার নম্বর ক্যাম্পে নেমে আসতে পারেননি। কিন্তু বৃহস্পতিবার সকালে আবার সু-খবর আসে পিয়ালিকে উদ্ধার করে নামিয়ে আনা হয়েছে চার নম্বর ক্যাম্পের উদ্দেশে।

এর পরই নেপালের যে দলের সঙ্গে পিয়ালি মাউন্ট মাকালু শৃঙ্গ জয় করার অভিযানে গিয়েছিল সেই সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, পিয়ালি অক্সিজেন ছাড়াই সামিট করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। এবং সেই কারণে সে অন্যান্য অভিযাত্রীদের থেকে অনেকটাই পিছনে পড়ে গিয়েছিলেন ঠিকই, তবুও সে সামিট করেছেন।

মাকালু শৃঙ্গ জয় করার পর পিয়ালির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশবাসী তাঁকে যাতে সুস্থ অবস্থায় দ্রুত নামিয়ে আনা সম্ভব হয় সেইজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। সেই তালিকায় রয়েছেন বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানিও।

আরও জানতে পড়ুন: প্রকাশিত হল ২০২৬-এর বিশ্বকাপের লোগো

সূত্রের খবর, পিয়ালি মাকালু শৃঙ্গ জয়ের আগেই একটু অসুস্থ বোধ করছিলেন দেখে, তাঁকে নীচে নামার পরামর্শ দিলেও তিনি তা না করেই সামিটের দিকে এগোতে থাকেন। এবং শেষ পর্যন্ত সামিট করেন। কিন্তু সামিট করে নীচে নেমে আসার সময়ই পিয়ালি শরীর আরও অসুস্থ বোধ করেন বলে জানা গিয়েছে। সেই কারণেই চার নম্বর ক্যাম্পে নেমে আসতে সময় লাগছিল পিয়ালির।

বৃহস্পতিবার সকালে ফের ওই অভিযাত্রী দলের দুজন গাইড এবং নাগানগাওয়া নামে এক শেরপা পিয়ালির সন্ধানে সামিটের উদ্দেশে যাত্রা করেন। এবং তাঁরাই পিয়ালিকে উদ্ধার করেন এবং চার নম্বর ক্যাম্পে নিয়ে আসেন। খুব শীঘ্রই পিয়ালিকে ৩ নম্বর ক্যাম্পে নামিয়ে আনা হবে বলেও জানানো হয় ওই সংস্থার পক্ষ থেকে।

উল্লেখ্য, পিয়ালি এর আগে মাউন্ট কিলার নামে খ্যাত অন্নপূর্ণার শিখর জয় করেছিলেন। সেই সময়ই অন্নপূর্ণর শিখর আরোহণে গিয়ে নিখোঁজ হয়েছিলেন আর এক পর্বতারোহী অনুরাগ মালো। তাঁকে শেরপারা জীবিত অবস্থাতেই উদ্ধার করে। এবং বর্তমানে তিনি দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যালে চিকিৎসাধীন।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান