কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ? বৈভবের সঙ্গেই দৌড়ে রয়েছেন শুভমন ও সাই সুদর্শন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেষের দিকে আইপিএল। আগামী রবিবার ফাইনাল চলতি বছরের আইপিএলের। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স। ট্রফি কার ঘরে উঠবে, সেটা সময় বলবে। এদিকে অরেঞ্জ ক্যাপের লড়াইও উঠেছে জমে। শীর্ষস্থানে এখনও রয়েছে বৈভব সূর্যবংশী। তাঁর মোট রান ৭৭৬। ১৬টি ম্যাচে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে এই রান করেছেন রাজস্থান রয়্যালসের বাঁ হাতি ব্যাটার। তাঁর গড় ৪৮.৫০। এতদিন ধরে ভাবা হচ্ছিল এই অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কেউ আর ছুঁতে পারবে না বৈভবকে। কিন্তু শুক্রবার গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিলের সেঞ্চুরি ও তাঁর সতীর্থ সাই সুদর্শনের হাফসেঞ্চুরির ফলে চলতি আইপিএলের সর্বোচ্চ রানের তালিকায় হয়েছে পরিবর্তন। বৈভবের কাছাকাছি চলে এসেছেন শুভমন। রাজস্থানের বাঁ হাতি ব্যাটারকে টপকাতে তাঁর প্রয়োজন ৫৫ রানের। অর্থাৎ হাফসেঞ্চুরির থেকে অল্প বেশি রান। যেটা ফাইনালের মঞ্চে অসম্ভব নয় ফর্মে থাকা শুভমনের পক্ষে।

আরও পডুন: শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

তারপরেই রয়েছেন গুজরাতের আরও এক বাঁ হাতি ব্যাটার সাই সুদর্শন। তাঁর অরেঞ্জ ক্যাপ পেতে প্রয়োজন ৬৭ রানের। এই রানও অসম্ভব নয়। তবে ফাইনালের মঞ্চে যেখানে প্রতিপক্ষ আরসিবি। তাঁদের ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড, জ্যাকব ডাফিদের মাঝে রান করা অতটা সহজ হবে বলে মনে করছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। গুজরাতের অধিনায়ক শুভমান গিলের স্কোর এই মুহূর্তে দাঁড়িয়ে ১৫ ম্যাচে ৭২২ রান। গড় ৪৮.১৩। স্ট্রাইক রেট ১৬৩.৭১। অপরদিকে সাই সুদর্শন ১৬ ম্যাচে ৭১০ রান করেছেন। গড় ৪৭.৩৩। স্ট্রাইক রেট ১৫৯.৫৫-এর।

অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা এই তিন ব্যাটারই একটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন চলতি আইপিএলে। বৈভব হাফসেঞ্চুরি করেছে পাঁচটি। শুভমান গিলের ব্যাট থেকে এসেছে ৬টি হাফসেঞ্চুরি। তবে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি আছে সাই সুদর্শনের। আটটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। তবে বৈভব এবারের আইপিএলে যে রেকর্ড গড়েছেন সেটা ভাঙা কার্যত অসম্ভব। সবচেয়ে বেশি ছয় মেরেছেন তিনি। মোট ৭২টি ছয় মেরে আইপিএলের ইতিহাসে করে দিয়েছেন রেকর্ড।

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ? বৈভবের সঙ্গেই দৌড়ে রয়েছেন শুভমন ও সাই সুদর্শন

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী