পাকিস্তানকে জয়ের জন্য ৩৪৫ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: কুশল মেন্ডিজ ও সাদিরা সামারাবিক্রমের জোড়া শতরানে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলেছে দাসুন শনাকারা। পাকিস্তানের পক্ষে হাসান আলি ৭১ রানে ৪ উইকেট নিয়েছেন।

মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে গিয়ে কার্যত চরম লজ্জায় পড়তে হয়েছিল লঙ্কা বাহিনীকে। মাথিশা পাথিরানা-দুনিথ ওয়ালালেগেদের তুলোধনা করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। যদিও এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল শনাকার দল। দ্বিতীয় ওভারে শূন্য রানে ফেরেন কুশল পেরেরা। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলেন কুশল মেন্ডিজ ও পাথুম নিশাঙ্কা। দুজনে ১০২ রান যোগ করেন। ৫১ রান করে শাদাব খানের বলে সাজঘরে ফেরেন পাথুম। চার নম্বরে ব্যাট করতে নামা সাদিরাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান কুশল মেন্ডিজ। পাক বোলারদের কোনও জারিজুরি কাজে আসেনি। শেষ পর্যন্ত ২৯তম ওভারে পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেন হাসান আলি। ফিরিয়ে দেন মেন্ডিজকে (১২২)।

হাসান আলির বলে দ্রুত ফিরে যান চারিথ আসলঙ্কাও (১)।  এর পরে ধনঞ্জয় ডি’সিলভাকে সঙ্গে নিয়ে দলের রান মেশিন সচল রাখেন সাদিরা। ৪২তম ওভারে বল করতে এসে ধনঞ্জয়কে (২৫) ফিরিয়ে ফের শ্রীলঙ্কাকে ধাক্কা দেন মহম্মদ নওয়াজ। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা এদিনও ফের ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ১৮ বলে মাত্র ১২ রান করে শাহিন আফ্রিদির বলে বাবর আজমের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি।  মাথা ঠাণ্ডা করে খেলে নিজের প্রথম শতরান পূর্ণ করেন সাদিরা। যদিও শতরান পূর্ণের খানিকবাদেই ১০৮ রান করে হাসান আলির বলে আউট হয়ে যান। ৫০তম ওভারে লঙ্কা শিবিরে জোড়া আঘাত হানেন হ্যারিস রউফ। দ্বিতীয় বলে মাহেশ তিকশানা (০) ও শেষ বলে দুনিথকে (১০) ফেরান।

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন