নিজ চেষ্টায় পরাজিত পাকিস্তান, শেষ হাসি হাসল ক্যারিবিয়ানরা

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ পর্যন্ত নিজ চেষ্টায় পরাজিত হল পাকিস্তান। যদিও হারার চেষ্টা করেছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দুই দলই। তবে শেষ রক্ষা করল পাকিস্তানই। হারার প্রচেষ্টায় সফল হয়েছে তারা।

ফ্লোরিডায় অনুষ্ঠিত পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল এটি। নিঃসন্দেহে দু পক্ষই জেতার মনোভাব নিয়েই মাঠে নেমেছিল। কিন্তু মাঠে নেমে তারা যেন হারতেই বদ্ধপরিকর ছিল। পাকিস্তান ও ওয়েস্ট দুই দলই একই রকম ভুল করেছে। আর সেটাই ভাবিয়েছে ক্রিকেটপ্রেমীদের। তবে হারার মনোভাব নিয়ে খেললেও শেষ হাসি হেসেছে ওয়েস্ট ইন্ডিজ। তাও আবার শাহিন আফ্রিদির করা ম্যাচের শেষ বলে ৪ রানের সমীকরণ মিলিয়ে।

এদিনের ম্যাচে টসে জেতে পাকিস্তান। তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে নেমে পাকিস্তান তোলে ১৩৩ রান। খুবই কম রান। একসময়ের ওয়েস্ট ইন্ডিজের কথা চিন্তা করলে এ রান তো কিছুই না। অথচ বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দল ১৩৩ রান করতে খোয়ালো ৮ উইকেট। ২ উইকেট হাতে রেখে ম্যাচের একেবারে শেষ বলে এসে তারা জয়ী হল। সিরিজের শেষ ম্যাচ সোমবার।

কার্যৎ ব্যাটিংয়ে নেমে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের রাস্তা দেখিয়েছেন হোল্ডার ও রোমারিও শেফার্ড। তাঁরাই দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়েছেন। দু’জনের পার্টনারশিপে শেষ তিন ওভারে আসে ৩৬ রান। ইনিংসের ১৮ ওভারে আফ্রিদির বলে হোল্ডার একটি ছয় মারেন। শেফার্ড মারেন একটি চার। ফলে ওই এক ওভার থেকেই আসে ১২ রান। এরপর বল হাতে আসেন হাসান আলি। তার ওভার থেকে ১৬ রান তোলেন এই দুই ব্যাটসম্যান। তখন জিততে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে তখন শেফার্ডদের দরকার ছিল ৮ রান।

শাহিন আফ্রিদি এই ম্যাচে বেশ বল করেছেন। এক ওভারের দ্বিতীয় বলে শেফার্ডকে এলবিডব্লু করে আউট করার চেষ্টা করেন তিনি। প্রথম ৫ বলে রান দেন মাত্র ৪। শেষ বল হয় ওয়াইড। দেখা যায় শেফার্ড ও হোল্ডার সমীকরণে আসে ৩ রান। এবার আফ্রিদির মিডল স্টাম্প করা বল ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ ও ফাইন লেগের মধ্যে দিয়ে বাউন্ডারিতে পাঠান হোল্ডার। তাতেই হয় কেল্লাফতে। একটানা হারের পর অবশেশে জয়ের মুখ দেখে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে একটানা ৬ টি টি- টোয়েন্টিতে পরাজিত হয়েছিল তারা।

পাকিস্তানও মোটেই ভাল খেলতে পারেনি। ব্যাটিং অত্যন্ত খারাপ, কোনওরকমে ১০০ রানের গণ্ডি পেরোয় তারা। শেষ ৫ ওভারে কোনও বাউন্ডারি আসেনি। শেষ ৫ ওভারে পাকিস্তানের প্রাপ্তি ২৩ রান। পাকিস্তানে এদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন হাসান নওয়াজ। তিনি করেছেন ৪০ রান, সলমন আগা করেন ৩৮ রান।  পাকিস্তানের ৮ জন ব্যাটসম্যান রান করতে নেমে দু’অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই আউট হন। ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার এক্ষেত্রেও অগ্রগণ্য। তাঁর শিকার ১৯ রান দিয়ে ৪ উইকেট। তাই টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন হোল্ডার। এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত তাঁর শিকার ৮১।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল