চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই চোট পাক ওপেনারের, চিন্তায় বাবররা

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোট পেলেন পাক ওপেনার। আর খেলতে পারবেন না সৈয়ম আয়ুব। ফিল্ডিং করতে গিয়ে ডান গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। স্ক্যান করানোর পর জানা গিয়েছে গোড়ালিতে ফাটল চিড় ধরেছে আয়ুবের। হাতে আর বেশি সময় নেই। পরের মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আয়ুবের চোট দলের জন্য বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, ‘দুপুরে এক্স-রে করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল আয়ুবকে। এমআরআই করানো হয়েছে। রিপোর্ট পাঠানো হয়েছে লন্ডনের এক চিকিৎসককে। তিনি আপাতত আয়ুবকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন। কিছু সময় বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। আপাতত বিশ্রামে থাকবে আয়ুব।’  তবে চোটের কারণে কত দিন তাঁকে ক্রিকেটের বাইরে থাকতে হবে, তা এখনও জানা যায় নি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের সপ্তম ওভারে চোট পান আয়ুব। দক্ষিণ আফ্রিকার রায়ান রিকলটনের ব্যাটের কানায় বল লাগে। স্লিপের ফাঁক দিয়ে বল বাউন্ডারির দিকে চলে যায়। আমির জামাল এবং আয়ুব সেই বল ধরার জন্য যান। জামাল বল ধরে আয়ুবের দিকে ছুড়ে দেন। কিন্তু দাঁড়িয়ে থাকা আয়ুব  নিয়ন্ত্রণ হারান। এপরই গোড়ালি মচকে পড়ে যান তিনি। ভিডিয়োতে দেখা যাচ্ছে পা ধরে শুয়ে পড়েছেন আইয়ুব। এরপরই মাঠে ফিজিয়ো প্রবেশ করেন। বাউন্ডারির ধারে তাঁর চিকিৎসা চলে বেশ কিছু ক্ষণ ধরে।

আরও পড়ুন : বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতের,হারের ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় হিসেবে আলোচনায় আসছে আয়ুব। এক দিনের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ জিতেছিল পাকিস্তান। সেই সিরিজের সেরা হয়েছিলেন আয়ুব। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আয়ুবের খেলার সম্ভাবনা প্রবল।

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়