women’s world cup: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

সোমবার নিউজিল্যান্ডের হ্যামিলনের সেডান পার্কে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ পেল নিগার সুলতানা জ্যোতিরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। সোমবার নিউজিল্যান্ডের হ্যামিলনের সেডান পার্কে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ পেল নিগার সুলতানা জ্যোতিরা। মূলত বাংলাদেশী স্পিনার ফাহিমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ের সুবাদেই পাকিস্তানকে হার মানতে হলো। ৩৮ রানে শুধু তিন উইকেটই নেননি, পাকিস্তানের মিডল অর্ডারকে ধসিয়ে দিয়েছেন। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে হারানোয় দেশের মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার হ্যামিলটনের সেডান পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনিশের গোড়াপত্তন করতে নেমে ভালই সূচনা করেছিলেন শামীমা সুলতানা ও শারমিন সুপ্তা। দলীয় ৩৭ রানের মাথায় ব্যক্তিগত ১৭ রানে আউট হন শামীমা। এরপর ৪২ রানের জুটি গড়েন সুপ্তা ও পিংকি। ব্যক্তিগত ৪৪ রানে উমাইমা সোহেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সুপ্তা। তৃতীয় উইকেটে ৯৬ রান যোগ করেন পিংকি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৬৪ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হন জ্যোতি। ফারজানা পিংকির ব্যাটে ভর করে দুশো রানের গণ্ডি পেরোয় টাইগ্রেসরা।

জয়ের জন্য ২৩৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে পাকিস্তানের মেয়েরা। দলের দুই ওপেনিং ব্যাটসম্যান সিদ্রা আমিন ও নাহিদা খান ৯১ রানের জুটি গড়েন। ইনিংসের ২৪তম ওভারে এই জুটি ভাঙেন রুমানা আহমেদ। নাহিদা সাজঘরে ফেরেন ৪৩ রান করে। পরে দ্বিতীয় উইকেটে সিদ্রার সঙ্গে ৬৪ রান যোগ করেন অধিনায়ক বিসমাহ মারুফ। পাক অধিনায়ককে ফেরান জাহানারা আলম। বিসমাহ করেন ৪৮ বলে ৩১ রান। চার নম্বরে নেমে উমাইমা সোহেল মন রানের গতি বাড়ানোর দিকে নজর দেন। এক সময়ে ২ উইকেটে হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে পাকিস্তান। শেষ ৫০ বলে যখন জয়ের জন্য প্রয়োজন ৫২ রান, তখনই বল করতে এসে ম্যাচ ঘুরিয়ে দেন ফাহিমা খাতুন। পাকিস্তানের মিডল অর্ডার তাসের ঘরের মতো ধসে পড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২২৫ রান সংগ্রহ করে ৯ রানে ম্যাচ হেরে যান বিসমাহ মারুফরা।

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের