‘হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন প্রপিতামহ’, বিস্ফোরক স্বীকারোক্তি প্রাক্তন পাক ক্রিকেটারের  

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইশ গজে তাঁর ছোড়া দুসরায় বিপক্ষের অনেক বাঘা-বাঘা ব্যাটসম্যান ধরাশায়ী হয়েছেন। বহু বার বল হাতে ভেল্কি দেখিয়ে দলকে পরাজয়ের লজ্জা থেকে বাঁচিয়ে জয় এনে দিয়েছিলেন। এবার নিজের বংশ পরিচয় নিয়ে ‘দুসরা’ দিলেন প্রাক্তন পাক স্পিনার সাকলিন মুস্তাক। এক টিভি চ্যানেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে জানালেন, ‘তাঁর সঙ্গেও ভারতের যোগ রয়েছে। আদতে তাঁর পূর্বপুরুষরা ছিলেন পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা। প্রপিতামহ রুড সিংহ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।’ সাকলিনের ওই বিস্ফোরক স্বীকারোক্তি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

অতীতের স্মৃতিচারণ করতে দিল্লির বিখ্যাত আল করিম হোটেলের ততোধিক বিখ্যাত চিকেন নূরজাহানির কথাও উল্লেখ করেছেন সাকলিন। সেই স্মৃতিচারণ করে প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, ‘আমি একবার ভারত সফরে গিয়েছিলাম। সেবার ঢুঁ মেরেছিলেন আল করিম রেস্তোরাঁয়। খুব খাতির-যত্ন পেয়েছিলাম। আমার স্ত্রী চিকেন নূরজাহানির অর্ডার করেছিল। আগে কখনও ওই রেসিপি খাইনি। আল করিম রেস্তোরাঁতেই প্রথমবার ওই রান্নার স্বাদ নিয়েছিলাম।’ কমেডিয়ান কপিল শর্মা ও তিনি যে একই গ্রামের বাসিন্দা সে কথাও উল্লেখ করেছেন কিংবদন্তি পাক ক্রিকেটার। তাঁর কথায়, ‘একবার দুবাইতে কপিল শর্মার সঙ্গে আমার দেখা হয়েছিল। তাঁকে বলেছিলাম, আমি আর আপনি অমৃতসরের একই গ্রামের বাসিন্দা। যা শুনে খানিকটা চমকে গিয়েছিলেন কপিল শর্মা। বিস্মিত কণ্ঠে তিনি প্রশ্ন ছুড়েছিলেন, আপনি সত্যিই অমৃতসরের বাসিন্দা।’

কীভাবে তাঁর প্রপিতামহ রুড সিংহ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন তার উল্লেখ করে সাকলিন বলেন, ‘ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই আমার প্রপিতামহ অমৃতসর ত্যাগ করে বর্তমান পাকিস্তানে চলে এসেছিল। রুড সিংহের পর উমাংদিন, লালদিন, তার পর মুস্তাক আমেদ। আর সেখান থেকে আমি সাকলিন মুস্তাক।’  

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক