৮০৭ দিন পর শতরান পাক ব্যাটার বাবরের, ১০২ রানের ইনিংসে ছুঁলেন বিরাট কোহলির রেকর্ড

প্রায় ৮০৭ দিন পর শতরানের ইনিংস পেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবার আজম। শুক্রবার (১৪ নভেম্বর) শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১১৯ বলে ১০২ রান করে অপরাজিত থাকলেন বাবর আজম।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৮০৭ দিন পর শতরানের ইনিংস পেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবার আজম। শুক্রবার (১৪ নভেম্বর) শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১১৯ বলে ১০২ রান করে অপরাজিত থাকলেন বাবর আজম। পাশাপাশি তাঁর ব্যাটের অফুরন্ত রানে জিতেও গেল পাকিস্তান। শেষবার ২০২৩ সালের ৩০ অগস্ট এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে শতরান করেছিলেন বাবর আজম। এরপর থেকে তাঁর ব্যাটে আর শতরান ওঠেনি। আন্তর্জাতিক ক্রিকেটে আর ব্যাটিংয়ে দক্ষতা দেখাতে পারেননি বাবর। অবশেষে ৮৪টি ইনিংসের পর তাঁর ব্যাট থেকে তিন সংখ্যার রান এল। সঙ্গে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০তম শতরান করে নজির গড়লেন বাবর। ছুঁয়ে ফেললেন প্রাক্তন ক্রিকেটার সৈয়দ আনোয়ারের কীর্তি।

এদের দুজনের পরে পাকিস্তানের আর কোনও ক্রিকেটারের রেকর্ডে এতগুলো সেঞ্চুরি নেই। এদিকে পাকিস্তানের মাটিতে এক দিনের ক্রিকেটেও অষ্টম শতরানের রেকর্ড ছুঁলেন বাবর। এর আগে মহম্মদ ইউসুফের সাতটি শতরানের নজির ছিল। কিন্তু তাঁকেও হারিয়ে দিলেন বাবার। এর আগে নিজের দেশের মাটিতে এক দিনের ক্রিকেটে এতগুলি শতরান করতে পারেননি পাকিস্তানের কোনও খেলোয়াড়। শুক্রবার ১৩৬তম ইনিংসে ২০তম শতরান করেছেন বাবর। পাশাপাশি তিনি বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটার হয়ে গেলেন। সবচেয়ে কম ১০৮টি এক দিনের ইনিংসে ২০টি শতরান করেছিলেন হাসিম আমলা। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। যিনি এক দিনের ক্রিকেটের ১৩৩তম ইনিংসে ২০তম শতরান করেছিলেন।

শুক্রবার বাবর ১০২ রানের মধ্যে ৮টি চার মেরেছেন। কিন্তু একটিও ছক্কা আসেনি তাঁর ব্যাট থেকে। আর শতরানের সুবাদে এক দিনের সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। শতরান পেয়ে বাবর বলেছেন, শতরান না পেয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। তবে ঈশ্বর এখন চেয়েছেন তাই হল। যে ভাবে আউট হচ্ছিলেন, সেটা নিয়ে অনেক অনুশীলন করেছিলেন তিনি। তবে দেশের মাটিতে এক দিনের ক্রিকেটে ২০টি শতরান করতে পারবেন ভাবেননি। সৈয়দ আনোয়ারের মতো খেলোয়াড়ের কীর্তি স্পর্শ করতে পেরে ভাল লাগছে তাঁর।

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্যদফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের