চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি: পিতৃত্বকালীন ছুটির জন্য শ্রীলঙ্কা সফরে না গেলেও পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন প্যাট কামিন্স। অধিনায়কত্বের দায়িত্বও তিনি সামলাবেন। দলে ফিরেছেন চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া জশ হ্যাজলউডও। আর দেশের জার্সি গায়ে এই প্রথম আইসিসি আয়োজিত কোনও টুর্নামেন্টে খেলবেন অ্যারন হার্ডি ও ম্যাট শর্ট। আজ সোমবার (১৩ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। অস্ট্রেলিয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ২২ ফেব্রুয়ারি গ্রুপ লিগে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে আজিরা। বর্তমানে ছেলে ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবার  চ্যাম্পিয়নস ট্রফি জয়ের লক্ষ্য সামনে রেখে ঝাঁপাচ্ছেন কামিন্সরা। এক নজরে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার ঘোষিত দল-

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান দলও ঘোষণা করা হয়েছে। দলের অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে হাশমাতুল্লাহ শহীদির কাঁধে। দলের অন্যতম স্তম্ভ রশিদ খান, ফজলহক ফারুকিরা জায়গা পেলেও চোট সম্পূর্ণ না সারায় অফস্পিনার মুজিবুর রহমানকে রাখা হয়নি। এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত আফগানিস্তান দল-

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আল্লাহ গজনফর, নুর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও নাভিদ জাদরান।

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর