IPL-এর মাঝপথে SRH-কে ছেড়ে অস্ট্রেলিয়া ফিরলেন প্যাট কামিন্স, কেন এই সিদ্ধান্ত?   

Share:

নিজস্ব প্রতিনিধি: পিঠের চোটের কারণে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স চলতি মরশুমের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের পর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন এবং একই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিতে পারেননি। চোট থাকা সত্ত্বেও, আইপিএল শুরুর আগে তিনি হায়দরাবাদ শিবিরে যোগ দিয়েছিলেন এবং নেটে পুরোদমে বোলিং অনুশীলনও করছিলেন। এর মধ্যেই ভারত ছেড়ে অস্ট্রেলিয়া ফিরলেন কামিন্স।

জানা গিয়েছে অস্ট্রেলিয়ার এই তারকা বোলারকে মাঠে ফেরার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) এখনও চূড়ান্ত ছাড়পত্র দেয়নি। সেই চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার উদ্দেশ্যেই কামিন্স এখন অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন। ইএসপিএনক্রিকইনফোর (ESPNcricinfo) একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে শীঘ্রই তাঁর একটি স্ক্যান করানো হবে, যার তত্ত্বাবধানে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া। আশা করা হচ্ছে, আগামী ১৭ এপ্রিলের মধ্যেই তিনি সানরাইজার্স হায়দরাবাদের টিমের সঙ্গে পুনরায় যোগ দেবেন। এর আগে কামিন্স ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি হয়তো আইপিএলের প্রথমার্ধের ম্যাচগুলো খেলতে পারবেন না। এটাও জানিয়েছিলেন যে, তিনি নিশ্চিতভাবেই দলের প্রথম পাঁচটি ম্যাচে অনুপস্থিত থাকবেন। সূত্রের খবর, স্ক্যান রিপোর্টের ফলাফলের ওপর ভিত্তি করেই কামিন্সের মাঠে নামার বিষয়টি চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন: সূর্যের তেজী ইনিংস সত্বেও দিল্লির বিরুদ্ধে খুঁড়িয়ে-খুঁড়িয়ে ১৬২ রান তুলল মুম্বই

মরশুমের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে শোচনীয় পরাজয়ের পর, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে ৬৫ রানে। বল হাতে দুর্দান্ত খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। যার কারণে ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআরকে মাত্র ১৬১ রানেই গুটিয়ে দেয়। টুর্নামেন্ট শুরুর আগে হায়দরাবাদের বোলিং বিভাগটি ছিল অন্যতম চিন্তার বিষয় বিশেষ করে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে। তবে জয়দেব উনাদকাট, ইশান মালিঙ্গা এবং নীতীশ কুমার রেড্ডির মতো বোলাররা অসাধারণ পারফরম্যান্স করেছেন। এখন তাদের মূল লক্ষ্য হলো, লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আসন্ন লড়াইয়ে এই জয়ের ধারা বা গতি বজায় রাখা।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম