সূর্যের তেজী ইনিংস সত্বেও দিল্লির বিরুদ্ধে খুঁড়িয়ে-খুঁড়িয়ে ১৬২ রান তুলল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অধিনায়ক সূর্যকুমার যাদবের অর্ধশতরান সত্বেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার (৪ এপ্রিল) প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে সূর্যের দল।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে এদিন প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। চোটের কারণে এদিন খেলতে পারেননি মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তাঁর স্থলে অধিনায়কত্ব করেন সূর্যকুমার যাদব। ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি মুম্বইয়ের। তৃতীয় ওভারেই জোড়া ধাক্কা দেন দিল্লির মুকেশ কুমার। তৃতীয় বলে ফিরিয়ে দেন রায়ান রিকেলটনকে। আর পঞ্চম বলে শূন্য রানে ফেরান তিলক বর্মাকে। জোড়া ধাক্কা খেয়ে খানিকটা রক্ষণাত্মক হয়ে যায় মুম্বই শিবির। পাওয়ার প্লে শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় ২ উইকেটে ৪১।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে রোহিত শর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব মাথা ঠান্ডা করে খেলে দলকে এগিয়ে নিয়ে থাকেন। অকারণে কোনও ঝুঁকি নেননি দুই পোড়খাওয়া ব্যাটার। দুজনে ৩৫ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন। দশম ওভারে রোহিতকে (২৬ বলে ৩৫) ফেরান অক্ষর পটেল। পাঁচ নম্বরে নামা শেরফানে রাদারফোর্ড (৫) বেশিদূর এগোতে পারেননি। তাঁকে ফেরান বিপরাজ নিগম। ৮৫ রানে চার উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে মুম্বই। এর পর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক সূর্য। পঞ্চম উইকেটে নমন ধীরকে সঙ্গে নিয়ে স্কোর বোর্ড সচল রাখেন। ১৪ ওভারে ১০০ রানের গণ্ডি আতিক্রম করে মুম্বই। মাথা ঠান্ডা করে খেলে ৩৫ বলে অর্ধশতরান করেন সূর্য। তবে অর্ধশতরানের পরেই লুঙ্গি এনগিডির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান। নমন ধীর ফেরেন ২৯ বলে ২৮ রান করে। মিচেল স্যান্টনার ও করবিন বস দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত ১৬২ রানেই থমকে যায় মুম্বইয়ের ইনিংস। স্যান্টনার ১৮ ও বস ১১ রানে অপরাজিত থাকেন।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম