চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অজি অধিনায়ক প্যাট কামিন্সকে পেল হায়দরাবাদ

নিজস্ব প্রতিনিধি : এবারের আইপিএলে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয় অধিনায়ক প্যাট কামিন্সকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।২০ কোটি ৫০ লাখ দিয়ে কামিন্সকে কিনে নিল এই ফ্র্যাঞ্চাইজি। ইতিহাসে নজির গড়লেন প্যাট কামিন্স। পাশাপাশি বিশ্বকাপ জয়ের আরেক কারিগর ট্যাভিস হেডকে কিনে নিল দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি।

এদিন নিলাম পর্বে প্যাট কামিন্সকে নেওয়ার জন্য বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে তীব্র লড়াই চলে। এরপর আসরে নামে বেঙ্গালুরু। বেঙ্গালুরুর সঙ্গে হায়দরাবাদের নিলামপর্বে লড়াই শুরু হয়। ক্রমশ প্যাট কামিন্সের দর উঠতে থাকে। শেষ পর্যন্ত তা থামে ২০ কোটি ৫০ লাখে। সবচেয়ে দামী খেলোয়াড় হিসাবে আইপিএলে এবার নামতে চলেছেন প্যাট কামিন্স।

এর আগে এত বেশি দামে কোনও খেলোয়াড় বিক্রি হয়নি। ইংল্যান্ডের স্যাম ক্যারন বিক্রি হয়েছিলেন সাড়ে ১৮ কোটিতে। এবার সেই রেকর্ড ভেঙে দিল কামিন্স। উল্লেখ্য, ২০২৩ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছিলেন কামিন্স। ক্যামিন্সের নেতৃত্বেই অস্ট্রেলিয়া ষষ্ঠবার বিশ্বকাপ ক্রিকেট জিতেছিলেন।

এদিকে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের কারিগর ট্যাভিস হেডকেও কিনে নিল হায়দরাবাদ। ছয় কোটি ৮০ লক্ষ টাকায় ট্যাভিস হেডকে কিনে নিল এই সংস্থা। উল্লেখ্য, অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন হেড। ১২০ বলে ১৩৭ রান করেছিলেন হেড।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ