প্যাট কামিন্সই অধিনায়ক, জানিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি : জল্পনা চলছিলই। শেষ পর্যন্ত নিলামে সাড়ে কুড়ি কোটি টাকায় কেনা প্যাট কামিন্সের হাতেই অধিনায়কের দায়িত্ব তুলে দিল সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার এই কথা ঘোষণা করেছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি।

এদিন সোশ্যাল মিডিয়ায় প্যাট কামিন্সের ছবি পোস্ট করে সানরাইজার্স হায়দরাবাদ। এরপর পোস্টের নীচে খেলা হয়, ‘আমাদের নতুন অধিনায়ক প্যাট কামিন্স’। আগামী ২৩ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচেই নেতৃত্ব দিতে দেখা যাবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের দলে দেখা যাবে ট্রাভিস হেডকে। অস্ট্রেলিয়াকে ফাইনালে ভারতের বিরুদ্ধে জেতানোর পিছনে ট্রাভিস হেডের ভূমিকা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। ট্রাভিস হেডকে প্রায় ছয় কোটিকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ।

এর আগের মরশুমে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছিল। এবার অবশ্য তাঁকে আর নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল না। প্যাট কামিন্স, ট্রাভিস হেড ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ দলে এবারে খেলতে দেখা যাবে ওয়ানিন্দু হাসরাঙ্গা, জয়দেব উনাদকার, আকাশ সিংকে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে মুম্বই ইন্ডিয়ান্সও তাদের অধিনায়ক বদল করেছে। রোহিত শর্মার বদলে দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে।

 

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব