বাবর আজমদের নির্বাচক হয়ে ফিরলেন গড়াপেটায় অভিযুক্ত সলমান বাট

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানের সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত সলমান বাট।  গড়াপেটার দায়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা এবং জেল ভোগ করা পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কককে বাবর আজম-শাহিন আফ্রিদিদের নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ায় অনেকেই বিস্মিত।

শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সহযোগীর দায়িত্ব পালন করবেন কামরান আকমল, রাও ইফতিখার আনজুম ও সলমান বাট। নয়া নির্বাচকদের কাজ হবে আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন। দল নির্বাচনের কাজ যখন থাকবে না, তখন এই তিনজন স্কিল ক্যাম্প পরিচালনার বাড়তি দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের হয়ে ৩৩টি টেস্ট, ৭৮টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলা সলমান বাট ২০১০ সালের অগস্ট মাসে ম্যাচ গড়াপেটায় দোষী সাব্যস্ত হন। ওই বছর ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে ম্যাচ গড়াপেটায় তিনি সরাসরি জড়িত ছিলেন বলে আইসিসির তদন্তে উঠে আসে। পাঁচ বছরের জন্য সমস্ত ক্রিকেট থেকে ত‍ৎকালীন পাক অধিনায়ককে নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। ২০১৬ সালে নির্বাসন কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলের হয়ে আর খেলার সুযোগ পাননি। অবশ্য ২০২০ সালে পিসিবি তাঁকে ধারাভাষ্যের দায়িত্ব দেয়।

নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়াস কামরান আকমল পাকিস্তানের হয়ে ১৫ বছরের ক্যারিয়ারে ৫৩টি টেস্ট, ১৫৭টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তার পরে পিসিবির জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের