ধর্ষণের অভিযোগে ইংল্যান্ডে গ্রেফতার পাকিস্তানি ক্রিকেটার, বরখাস্ত করল পিসিবি

ধর্ষণের অভিযোগে গ্রেফতার পাকিস্তানের ব্যাটসম্যান হায়দার আলি। ব্রিটেনের আদালত অন্তর্বর্তী জামিন দিলেও অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্ষণের অভিযোগে গ্রেফতার পাকিস্তানের ব্যাটসম্যান হায়দার আলি। ব্রিটেনের আদালত অন্তর্বর্তী জামিন দিলেও অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ। তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ২৪ বছরের ক্রিকেটার কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন হায়দার। সে সময়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন একজন তরুণী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। যদিও হায়দারের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে, তা সরকারিভাবে জানায়নি গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ বা পিসিবি।

এ বিষয়ে গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, গত ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারের একটা বাড়িতে অপরাধ সংগঠিত করার জন্যে তাঁরা ২৪ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করছেন। তবে ধৃত ব্যক্তি আপাতত জামিনে রয়েছেন। তবে এখনও তদন্ত চলছে। হায়দারের বিরুদ্ধে গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ এমনটা অভিযোগ আবার পরেই অভিযুক্ত ক্রিকেটার কে সাময়িক ভাবে নিলম্বিত করেছে পিসিবি। একটি বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘হায়দার আলির বিরুদ্ধে গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশের তদন্তের ব্যাপারে বোর্ড অবহিত। সম্প্রতি পাকিস্তান শাহিনসের সফরের গিয়ে একটি অপরাধ করেছেন তরুণ ব্যাটসম্যান। তাঁরা ব্রিটেনের আইনি প্রক্রিয়াকে সম্মান জানিয়েই ক্রিকেটারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই তদন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় হওয়া উচিত। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হায়দার সাসপেন্ড থাকবেন।

আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর পিসিবি নিজস্ব নিয়ম অনুযায়ী ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, ২০২০ সালে পাকিস্তানের হয়ে আম্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হায়দারের। তিনি দেশের হয়ে এখনও পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ এবং দুটো ওয়ানডে ম্যাচ খেলেছেন। সম্প্রতি পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড সফরে তিনটে ৫০ ওভারের ম্যাচ এবং দুটো তিন দিনের ম্যাচ খেলেছিলেন তরুণ ব্যাটার। তবে এই প্রথম নয়, ক্রিকেটজীবনে আগেও বিতর্কে জড়িয়েছিলেন হায়দার। ২০২১ সালে পাকিস্তান সুপার লিগে কোভিড বিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল