হাসপাতালে পেলে, অসুস্থ হওয়ার খবর ওড়ালেন

কেমো নিতে হাসপাতালে গিয়েছিলেন পেলে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অসুস্থ হওয়ার খবর ওড়ালেন পেলে। হাসপাতালে যাওয়ার কারণ জানাতে গিয়ে বলেন, রুটিন চেকআপের জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। সুস্থ আছেন। চিন্তার কোনও কারণ নেই।

ইন্সটাগ্রামে পেলে তাঁর সমর্থকদের বন্ধু সম্বোধন করে বলেন – আপনারা আমার জন্য একেবারেই চিন্তা করবেন না। রুটিন চেকআপের জন্য হাসপাতালে যেতে হয়েছিল। আমার শারীরিক অবস্থা স্থিতিশীল। আমার হাসপাতালে যাওয়ার খবরে যারা উদ্বেগ প্রকাশ করেছেন, যারা দ্রুত আরোগ্য কামনার বার্তা দিয়েছেন, তাদের সকলের কাছে কৃতজ্ঞ রইলাম। সেই সঙ্গে কাতারকে অজস্র ধন্যবাদ। বিশ্বকাপ ফুটবলের মতো একটি খেলার আয়োজনের দায়িত্ব পাওয়া খুব ছোট একটা বিষয় নয়। কাতারের আয়োজনে আমি খুশি। প্রতিদিন ম্যাচের খবর নিই।

হাসপাতালের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, কোলোনে টিউমার ধরা পড়েছিল পেলের। তার জন্য তাকে নিয়ম করে নিতে হয় কেমো। গত ২৯ তারিখ কেমো নেওয়ার জন্য পেলে হাসপাতালে এসেছিলেন। কেমো নেওয়ার পর হাসপাতালে কিছুসময়ের জন্য রেখে দেওয়া হয়। ভর্তির প্রয়োজন নেই।  তাই, ছেড়ে দেওয়া হয়। 

এদিকে, ব্রাজিল সিদ্ধান্ত নিয়েছে ক্যামেরুনের বিরুদ্ধে তাদের ম্যাচ তারা পেলেকে উৎসর্গ করবে। ম্যাচ শুরুর আগে কোচ তিতে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলন থেকেই তিনি দলের তরফ থেকে পেলের দ্রুত আরোগ্য কামনা করেন। তিতে বলেন, আমাদের তরফ থেকে বিশ্বখ্যাত ফুটবলার পেলের দ্রুত আরোগ্য কামনা করি। প্রার্থনা করি দীর্ঘ জীবনের। 

আরও পড়ুন হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইমরান, শুরু সাংবাদিক সম্মেলন

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধাসেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

মহা বিপদে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় NIA-র চার্জশিটে নাম দাপুটে নেতার

পাহাড়ে বন্ধ চা বাগান খোলার বিষয়ে প্রাধান্য দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

মহিলার থেকে ৮০ লক্ষ টাকা দাবি, সুরুচির ‘ঘরে’ দেখা করার প্রস্তাব, স্বরূপের বিরুদ্ধে FIR

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির