স্মিথ-স্টার্কদের স্বপ্নভঙ্গ! সিডনি সিক্সার্সকে হারিয়ে বিগ ব্যাশ লিগ জিতল পার্থ স্কর্চার্স

Share:

নিজস্ব প্রতিনিধি:  রবিবার ২০২৫-২৬ বিগ ব্যাশ লিগের ফাইনালে  সিডনি সিক্সার্সকে হারাল পার্থ স্করচার্স। পার্থ স্টেডিয়াম হওয়া এই ম্যাচে মোয়েসেস হেনরিকসের নেতৃত্বাধীন সিক্সার্স ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয়ে যায়। তিনজন ব্যাটসম্যান সর্বোচ্চ ২৪ রান করে। জবাবে, স্করচার্স ১৩৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তাদের ষষ্ঠ বিগ ব্যাশ শিরোপা   জিতে নেয়। স্টিভেন স্মিথ, মিচেল স্টার্কদের স্বপ্ন ভঙ্গ করে মিচেল মার্শ, অ্যাস্টন টার্নাররা

পার্থ স্করচার্স অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে  সবচেয়ে বেশি শিরোপা জয়ী দল । ঘরের মাঠ অপ্টাস স্টেডিয়ামে ৫৫ হাজারের বেশি দর্শকের সামনে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হল তাঁরা। ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, স্কর্চার্স শুরুটা দুর্দান্ত  করে। ওপেনার মিচেল মার্শ এবং ফিন অ্যালেন মাত্র আট ওভারে ৮০ রান করে সিক্সার্সকে চাপে ফেলেন।  কয়েকজন খেলোয়াড় দ্রুত আউট  হলেও, বিগ-হিটার জশ ইংলিস ছক্কা মেরে দলকে জয়ের দিকে এগিয়ে যান।  এর আগে, স্কর্চার্সের বোলাররা দুর্দান্ত ভূমিকা রাখেন।  সিক্সার্সকে ১৩২ রানে  আটকে দেন।  ২০ ওভারের ম্যাচে বিবিএল ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন রান  এটাই।  ঝাই রিচার্ডসন এবং ডেভিড পেইন তিনটি করে উইকেট নেন, অন্যদিকে মাহলি বিয়ার্ডম্যান দুটি উইকেট নেন।  অ্যালেন ২২ বলে ৩৬ রান করে বিগ ব্যাশের এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তিনি ডেভিড ওয়ার্নারের ৪৩৩ রানের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন। 

 

এটি বিবিএলে স্কর্চার্সের ষষ্ঠ জয়, যা কেবল টুর্নামেন্টেই নয়, এখন পর্যন্ত যেকোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগেও সর্বোচ্চ। 

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সর্বাধিক শিরোপা জিতেছে যারা  

পার্থ স্কোর্চার্স: বিবিএলে ৬টি

মুম্বাই ইন্ডিয়ান্স: আইপিএলে ৫টি

চেন্নাই সুপার কিংস: আইপিএলে ৫টি

ট্রিনবাগো নাইট রাইডার্স: সিপিএলে ৫টি

কুমিল্লা ভিক্টোরিয়ানস: বিপিএলে ৪টি

জাফনা কিংস: এলপিএলে ৪টি

 

 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন