টি শার্টে লেখা সেভ ইউক্রেন, মাঠে ঢুকে প্রতিবাদ যুবকের

খেলা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী রইল লুসেল স্টেডিয়াম। পর্তুগাল-উরুগুয়ের ম্যাচ চলাকালীন দর্শক মাঠে ঢুকে পড়ে। তার টি-শার্টে লেখা সেভ ইউক্রেন (ইউক্রেন বাঁচাও), রেসপেক্ট ফর ইরানিয়ান ওম্যান (ইরানের মহিলাদের সম্মান কর)। ম্যাচ বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। মাঠে দ্রুত ঢোকেন তিন নিরাপত্তাকর্মী। ওই যুবককে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

কাতার প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মাঠে ঢুকে অভিনব কায়দায় প্রতিবাদ দেখান ৩৫ বছর ম্যারিও ফেরি। সে ইতালির নাগরিক। পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্ডেজ প্রথম গোল করার পরে পরেই ম্যারিও ফেরি মাঠে ঢুকে পড়েন। তাঁর হাতে ছিল জাতীয় পতাকা।

জানা গিয়েছে কাতার স্টেডিয়ামে প্রবেশের জন্য প্রশাসনের তরফ থেকে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। কাতার সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়ান লাভ আর্ম ব্র্যান্ড পরে মাঠে ঢোকা যাবে না। কোনও খেলোয়াড়ের হাতে ওই আর্ম ব্র্যান্ড দেখা গেলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এলজিবিটি-দের সমর্থন জানিয়ে দেওয়া যাবে না কোনও স্লোগান। যদিও সেই সব নিষেধ উপেক্ষা করে একধিক অপ্রীতিকর ঘটনার সাক্ষী কাতার।

প্রথম ম্যাচে জার্মানির সব খেলোয়াড় মুখ ঢেকে মাঠে নামে। তাদের জার্সিতে লেখা ছিল আর্মব্র্যান্ড পরিধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা আমাদের মুখ বন্ধ করতে বাধ্য করেছে। নীরব প্রতিবাদ জানিয়েছিল ইরান। সব মিলিয়ে বিশ্বকাপ চলছে অশান্তির আবহেই। 

আরও পড়ুন ইরানের জাতীয় পতাকা থেকে উধাও গণপ্রজাতান্ত্রিক ইসলামিকের প্রতীক

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক