টসে জিতে ফিল্ডিং রাজস্থানের, পঞ্জাব দলে নেই অধিনায়ক শিখর ধাওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, মাল্লানপুর: আইপিএলে শনিবার রাতে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। রাজস্থান দলেও জস বাটলারের মতো ওপেনারও। শিখরের পরিবর্তে আজকের ম্যাচে পঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন স্যাম কুরান। ইতিমধ্যেই টস হয়েছে। টসে জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।

চলতি আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান। ৫ ম্যাচের মধ্যে চার ম্যাচেই জিতেছেন সঞ্জু স্যামসনরা। যদিও আগের ম্যাচে গুজরাত টাইটানসের কাছে হারতে হয়েছে। অন্যদিকে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছে পঞ্জাব। চার পয়েন্ট নিয়ে লিগ টেবিল তালিকায় ৮ নম্বরে রয়েছে প্রীতি জিন্টার দল। শীর্ষ স্থান ধরে রাখতে হলে আজকের ম্যাচে যেমন জিততে হবে রাজস্থানকে, তেমনই সঞ্জুদের হারাতে পারলে লিগ টেবিলে এক ধাক্কায় গুজরাতকে টপকে ৬ নম্বরে উঠে আসার সুযোগ থাকছে পঞ্জাবের কাছেও।

যদিও এদিন দলের নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ানকে ছাড়াই খেলতে হচ্ছে প্রীতি জিন্টার দলকে। যদিও চলতি আইপিএলে খুব একটা ফর্মে নেই পঞ্জাব অধিনায়ক। উপরন্তু চোট পাওয়ায় রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার ঝুঁকি নেননি। তাঁর জায়গায় পঞ্জাবের হয়ে ওপেন করতে পারেন অথর্ব তাওড়ে। পঞ্জাব যেমন শিখরকে পাচ্ছে না, তেমনই রাজস্থানও পাচ্ছে না জস বাটলারকে। চোটের কারণেই এদিনের ম্যাচে নেই ইংল্যান্ডের তারকা। সঞ্জুদের দলে এদিন ঠাঁই পেয়েছেন রভম্যান পাওয়েল।  

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস