চিপকে ১৭ বছর বাদে ধোনিদের হারালেন বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ২০০৮ সালে আইপিএল শুরুর বছরে চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার পর আর কখনই জিততে পারেনি। প্রতি বারই চিপক থেকে হেরে ফিরতে হয়েছে বিরাট কোহলিদের। অবশেষে শুক্রবার রাতে সেই অভিশাপমুক্ত হলেন তাঁরা। মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে ৫০ রানে জয় তুলে নিলেন। প্রথমে ব্যাট করতে নেমে রজত পাতিদারের অধিনায়কোচিত ইনিংসের দৌলতে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯৬ রান তুলেছিল বেঙ্গালুরু। জবাবে আট উইকেট খুঁইয়ে ১৪৬ রানেই থমকে যেতে হয় চেন্নাইকে। রাচিন রবীন্দ্র, মহেন্দ্র সিং ধোনি আর রবীন্দ্র জাদেজা ছাড়া আর কেউ ব্যাটে রান পাননি। ৩২ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার।

জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা দেন অস্ট্রেলিয়ার পেসার জস হেজলউড। দ্বিতীয় বলে ফেরান রাহুল ত্রিপাঠিকে (৩ বলে ৫)। শেষ বলে ফেরান চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে ৯৪ বলে শূন্য)। ওই ধাক্কা আর সামাল দেওয়া যায়নি। কেননা দীপক হুদা (৪), সাম কুরান (৮) ও শিভম দুবে (১৯) দলের প্রয়োজনে ব্যাট হাতে রুখে দাঁড়াতে পারেননি। উল্টে দলকে চরম বিপদে ফেলে দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে সাজঘরে ফেরেন।

একদিক আগলে রেখে খানিকটা লড়াই চালিয়ে যাচ্ছিলেন প্রথম ম্যাচে চেন্নাইকে জয় এনে দেওয়া রাচিন রবীন্দ্র। কিন্তু জয়ের জন্য প্রতি ওভারে প্রয়োজনীয় রান ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকায় বড় শট খেলতে গিয়ে যশ দয়ালের বলে ফিরে যান তিনি (৩১ বলে ৪১)। সেই সঙ্গেই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিন ফেরেন ৮ বলে ১১ রান করে। ৯৯ রানে সাত উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে চেন্নাই। অষ্টম উইকেটে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি ২০ বলে ৩১ রান যোগ করেন। জাদেজাকে (১৯ বলে ২৫)ফিরিয়ে জুটি ভাঙেন হেজলউড। শেষ পর্যন্ত চালিয়ে খেলেও বড় রানে হারের লজ্জা থেকে চেন্নাইকে বাঁচাতে পারেননি ধোনি। তিনি ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়