১৮ মাস পরে নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সই করতে গিয়ে কেঁদে ফেললেন পগবা

সম্প্রতি তিনি কাঁদতে কাঁদতে ফ্রেঞ্চ লিগ আঁ–এর ক্লাব এএস মোনাকোর চুক্তি স্বাক্ষর করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণত কোনও শুভ কাজ করার আগে মানুষকে হাসিখুশিই থাকতে দেখা যায়। কিন্তু কখনও কাঁদতে দেখা যায় না। যদিও স্বপ্ন পূরণ করতে পারলে সেই হয় আনন্দের কান্না। তেমনি ফুটবলারদেরও হাসিখুশি মুখে কোনও ক্লাবের সঙ্গে চুক্তি করতে দেখা যায়। কিন্তু এবার ব্যতিক্রমী এক দৃশ্যের জন্ম দিলেন ফ্রান্বের বিশ্বকাপজয়ী পর পগবা। সম্প্রতি তিনি কাঁদতে কাঁদতে ফ্রেঞ্চ লিগ আঁ–এর ক্লাব এএস মোনাকোর চুক্তি স্বাক্ষর করলেন। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ক্লাব নিজেই পগবার চুক্তি সইয়ের ভিডিও পোস্ট করেছে। যেখানে লিখেছে, ‘পল পগবার জন্য এটি এক আবেগঘন মুহূর্ত।’

ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে যে, ক্লাবের চুক্তিতে সাক্ষর করার সময় হাইমাউ করে কাঁদছেন পগবা। তাঁর দুচোখ বেয়ে জল ঝরছে। তার একটি অংশ পড়েছে টেবিলেও। এরপর কাঁদতে কাঁদতে তিনি টেবিলে হাত দিয়ে মুখও ঢেকে ফেলেন। তারপর তাঁর পাশে থাকা দুই ব্যক্তি পিঠ চাপড়ে তাঁকে শান্ত করেন। কোনও খেলোয়াড়ের জন্যে এই দৃশ্যটি সম্পূর্ণ ব্যতিক্রমী। তবে কেন কাঁদলেন এই বিশ্বমানের ফুটবলার? আসলে ডোপ টেস্টে পজিটিভ হয়ে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে সব ধরনের ফুটবল টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছিল এই ফরাসি মিডফিল্ডার কে। সে সময় তিনি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে খেলতেন। তদন্তে তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ দ্রব্য সেবনের সত্যতা পাওয়া যায়।

তাই তাঁকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদনের ভিত্তিতে পগবার নিষেধাজ্ঞা ৪ বছর থেকে কমিয়ে ১৮ মাস কর হয়। যদিও গত নভেম্বরে নিষিদ্ধ থাকার কারণে পগবার সঙ্গে চুক্তি বাতিল করে জুভেন্টাস। যাতে তাঁর কেরিয়ার সঙ্কটজনক হয়ে পড়ে। শেষ পর্যন্ত এএস মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তিবদ্ধ হলেন পগবা। তাই এমন প্রত্যাবর্তনে আবেগ ধরে রাখতে পারলেন না বিশ্বকাপজয়ী এই ফুটবলার। সই করতে গিয়ে কেঁদে ফেললেন পগবা।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল