মডেলের মৃত্যুর তদন্তে এক ক্রিকেটারকে ডেকে পাঠাল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : মডেল তানিয়া সিংয়ের মৃত্যুর তদন্তে নেমে আইপিএলের এক ক্রিকেটারকে ডেকে পাঠাল পুলিশ। সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার অভিষেক শর্মাকে ডেকে পাঠানো হয়েছে। তানিয়ার মৃত্যুর পিছনে অভিষেকের হাত রয়েছে কিনা, পুলিশ তা তদন্ত করে দেখছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, তানিয়ার সঙ্গে অভিষেকের সম্পর্ক অনেকদিন ধরেই ছিল। পুলিশের সন্দেহ, অভিষেকের সঙ্গে প্রেমের সম্পর্কে কোনও গণ্ডগোল হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তানিয়া। পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে, মৃত্যুর আগে তানিয়া শেষবারের মতো ফোন করেছিলেন অভিষেককে। সেই ফোনের পরই তানিয়া আত্মহত্যা করেছে। তদন্তকারীরা এবার ঠিক করেছেন, সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় অভিষেক শর্মাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই জিজ্ঞাসাবাদ থেকেই তদন্তকারীরা নিশ্চিত হতে চাইছেন, তানিয়ার আত্মহত্যার ঘটনায় অভিষেকের যোগ রয়েছে কিনা।

উল্লেখ্য, সুরাটের বাসিন্দা তানিয়া সিং গত কয়েক বছর ধরেই মডেলের কাজ করতেন। গত ২০ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। তানিয়ার মৃত্যুর পরই সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় অভিষেকের নাম সামনে আসে। গত কয়েক বছর ধরেই আইপিএলে হায়দরাবাদের হয়েই ওপেন করছেন অভিষেক। আইপিএলের পাশাপাশি ভারতের হয়ে অনুর্ধ ১৯ বিশ্বকাপেও খেলেছিলেন অভিষেক। গত ২০২২ সালে আইপিএলে ৪২৬ রান করেন এই ওপেনার। তবে ২০২ত সালে ২২৬ রান করেন তিনি।

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর