বিশ্বরেকর্ড গড়ার দিনেও অপ্রতিরোধ্য রোনাল্ডো

রেকর্ড গড়াটাকে যেন একপ্রকার অভ্যাসে পরিণত করে ফেলেছেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ড গড়াটাকে যেন একপ্রকার অভ্যাসে পরিণত করে ফেলেছেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো। প্রায়ই কিছু না কিছু নজির গড়ে চলেছেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা। ইউরোপীয় ফুটবলে জাতীয় দলের জার্সি গায়ে সবথেকে বেশি ম্যাচ খেলে ফেললেন তিনি। শনিবার রাতে কাতারে বিরুদ্ধে প্রীতি ম্যাচে নামার পর ১৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেললেন সিআর সেভেন। এর আগে এই রেকর্ড ছিল স্প্যানিশ ডিফেন্ডার সের্জিও র‍্যামোসের দখলে। যিনি দেশের হয়ে মোট ১৮০টি ম্যাচ খেলেছেন।

আর রেকর্ড গড়ার এই ম্যাচে বেশ উজ্জ্বল দেখালো রোনাল্ডোকে। একটি গোলও করলেন তিনি। ভাগ্য সুপ্রসন্ন থাকলে একাধিকবার স্কোরশিটে নাম তুলতে পারতেন পর্তুগিজ অধিনায়ক। ম্যাচের ৩৭ মিনিটে বাঁ পায়ের শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন ম্যান ইউ তারকা।

সেইসঙ্গে দেশের হয়ে ১১২টি গোল করে বসলেন সিআর সেভেন। যেটা বর্তমানে সর্বাধিক। দিন কয়েক আগেই ইরানের আলি দায়িকে টপকে সিংহাসনের দখল নিয়েছিলেন রোনাল্ডো। কাতারের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতল পর্তুগাল। বাকি দু’টি গোল করেন ফন্তে এবং আন্দ্রে সিলভা।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা