আইপিএলের মেগা ফাইনালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। ম্যাচের ৪৫ মিনিট মতো আগে হবে জমকালো সমাপ্তি অনুষ্ঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মোতেরায় শুরু হবে ১৫তম আইপিএলের মেগা ফাইনাল। চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। ম্যাচের ৪৫ মিনিট মতো আগে হবে জমকালো সমাপ্তি অনুষ্ঠান। যেখানে অংশ নেবেন বলিউডের নায়ক রনবীর সিং এবং দেশের অন্যতম সুরকার এ আর রহমানের মতো ব্যক্তিত্বরা। তবে এছাড়া এই ফাইনাল ম্যাচের আরও একটি বড়সড় আকর্ষণ থাকছে সেটা হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি। হ্যাঁ, রবিবাসরীয় ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির থাকছেন তিনি। শুধু মোদি একাই নন, তাঁর সঙ্গে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এছাড়া থাকবেন বলিউডের একাধিক ব্যক্তিত্বরা। 

আর মোদি এবং শাহের আসার জন্যই গোটা স্টেডিয়ামকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। আমেদাবাদ শহরজুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় ছয় হাজারেরও বেশি পুলিশ। স্টেডিয়ামে ভেতর থেকে শুরু করে বাইরে সর্বত্রই কড়া নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্তারা। পাশের সমস্ত এলাকাগুলিতে টহল দিচ্ছে পুলিশ। 

নরেন্দ্র মোদি এবং অমিত শাহ খেলা দেখতা আসার খবরে বেশ উচ্ছ্বসিত দুই দলের ক্রিকেটাররা। মেগা ফাইনালে তারা সকলেই তাদের সেরাটা উজার করে দিতে চান। চ্যাম্পিয়ন হওয়াই তাদের প্রধান লক্ষ্য।

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো