ক্লাব ছাড়ার বার্তা নিয়ে নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ পিএসজি-র এক গোষ্ঠীর

Share:

নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসির আগামী মরশুমে পিএসজি ছাড়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে গত বুধবারই। কেননা ওইদিনই পিএসজি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী মরশুমে আর আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে কোনওভাবেই চুক্তি করতে রাজি নন তাঁরা। এর রেশ কাটতে না কাটতেই মেসির পর এবার খবরের শিরোনামে উঠে এলেন ক্লাব ফুটবলে মেসির সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমার।

সূত্রের খবর, নেইমারের বাড়ির সামনে গিয়ে পিএসজি ছাড়ার কথা বলছেন একদল পিএসজি সমর্থক। এই সমর্থকরা হলেন পিএসজি-র অফিশিয়ালদের একটি গোষ্ঠীর লোক বলে জানা গিয়েছে। এই গোষ্ঠীটির নাম ‘আলট্রা’। শুধু নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখেয়েই তাঁরা ক্ষান্ত হননি। তাঁরা এরপর বিক্ষোভ দেখান পিএসজি-র প্রধান কার্যালয়ের সামনেও।

ফ্রান্সের সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার সন্ধ্যা ৬টার আশপাশে পিএসজি-র সদর দফতরের সামনে জড়ো হন শ-দুয়েক আলট্রা গোষ্ঠীর সমর্থক। তাঁরা প্রত্যেকেই ক্লাবের বর্তমান কর্তাদের প্রতি যে অসন্তুষ্ট তা বোঝাবার জন্যই কর্তাদের বিরুদ্ধে লেখা পোস্টার নিয়ে হাজির হন।

আরও জানতে পড়ুন: সরকার চাইলে দেশের হয়ে জেতা পদক আমরা ফিরিয়ে দিতে তৈরি: ভিনেশ 

এই বিক্ষোভ চলার মাঝেই বেশ কিছু সমর্থক ব্রাজিলিয়ান তারকা নেইমারের বাড়ির সামনে যান, এবং সেখানে গিয়ে তাঁরা নেইমারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলতে থাকেন নেইমার তুমি পিএসজি ছাড়ো। এর কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেইমার পিএসজি সমর্থকদের এই আন্দোলন সম্বন্ধে দুটি পোস্ট করেন। প্রথমটিতে তিনি লেখেন, আন্দোলনকারীরা তাঁর বাড়িতে গিয়েছিল। এবং দ্বিতীয়টিতে তিনি লেখেন, তাঁরা এইমাত্র চলে গিয়েছে।

এরপরই এই আন্দোলন নিয়ে পিএসজি-র বর্তমান কর্তারা যে ভালোভাবে নেননি তা এক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন তাঁরা। ওই বিবৃতিতে বলা হয়েছে, মত পার্থক্য যতই থাক না কেন এই ধরনের আন্দোলনকে কখনই সমর্থন করা যায় না।

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

গলা ব্যাথায় কাহিল? অব্যর্থ দাওয়াইয়ের কাজ করবে রান্নাঘরে থাকা আদা

শনির বক্রীচক্রে ভাগ্য খুলছে ৩ রাশির জাতকদের! কেরিয়ার ও ব্যবসায় মিলতে পারে সাফল্য!

১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ