অবশেষে কুস্তিগীরদের পাশে সাহায্যের আশ্বাস পিটি ঊষার

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে দ্বিতীয়বার দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসেছেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া, স্বাক্ষি মালিক এবং ভিনেশ ফোগতরা। বুধবার সেই ধর্না মঞ্চে গিয়ে বজরং-স্বাক্ষিদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ভারতের প্রাক্তন কিংবদন্তী ক্রীড়াবিদ পিটি ঊষা।

উল্লেখ্য, ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে গত জানুয়ারি মাসে যখন প্রথম আন্দোলন করেছিলেন কুস্তিগীররা, তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল তদন্তের জন্য। সেই কমিটিতে অন্যতম সদস্য হিসেবে ছিলেন পিটি ঊষা।

দ্বিতীয়বার ফের যখন ব্রিজ ভূষণ শরণ-সিং এর বিরুদ্ধে কুস্তিগীররা ফের ধর্নায় বসেন, তখন প্রথম দিকে কুস্তিগীরদের পাশে না দাঁড়িয়ে তাঁদের বিরুদ্ধেই কথা বলেছিলেন ভারতের এই প্রাক্তন অ্যাথলেট। তারপরই যমুনা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। ব্রিজ ভূষণ শরণ সিং-বিরুদ্ধে যে অভিযোগ কুস্তিগীররা এনেছেন পুরো বিষয়টি এখন দেশের শীর্ষ আদালতের স্মরণাপন্ন।

ঠিক এই অবস্থাতেই স্বাক্ষি মালিক-বজরং পুনিয়াদের পাশে দাঁড়িয়েছেন বহু খেলোয়াড়রাই। এবার সেই তালিকায় বুধবার আচমকাই নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে কুস্তিগীর এই আন্দোলনে সর্বতোভাবে তাঁদের পাশে দাঁড়ানোর এবং তাঁদের সর্বতোভাবে সাহায্যের কথা ঘোষণা করলেন পিটি ঊষা।

তবে কেন পিটি ঊষা নিজের অবস্থান বদল করে কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন তার সঠিক কারণ এখনও জানা যায়নি।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর