বিসিসিআই-এর প্রকাশিত তালিকায় পদোন্নতি হল রীচা-জেমিমার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২২-২৩ মরশুমের জন্য বিসিসিআই তাদের চুক্তিভিত্তিক মহিলা ক্রিকেটারদের নাম ঘোষণা করল বৃহস্পতিবার। এই তালিকায় পদোন্নতি হল বাংলার তরুণ ক্রিকেটার রিচা ঘোষের। রিচার সঙ্গে পদোন্নতি হয়েছে আর এক ক্রিকেটার জেমিনা রডরিগ্রজেরও। রিচা এবং জেমিনা বি ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। তবে এই তালিকা থেকে এবার বাদ পড়েছেন সাইকা পাণ্ডে এবং তানিয়া ভাটিয়া।

এই চুক্তি কার্যকর হবে আগামী অক্টোবর মাস থেকে। যার মেয়াদ থাকবে আগামী বছরের সেপ্টেম্বর মাস অবধি। এমনটাই জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে।

উল্লেখ্য, এ ক্যাটাগরিতে যে সমস্ত ক্রিকেটাররা রয়েছেন তাঁরা পঞ্চাশ লক্ষ টাকার বেতনের পাশাপাশি পাবেন ম্যাচ ফি-র ৩০ লক্ষ টাকা, এবং অতিরিক্ত ১০ লক্ষ টাকা যেটা বি এবং সি ক্যাটাগরির ক্রিকেটাররাও পেয়ে থাকেন।

আরও জানতে পড়ুন : ববিতার বিষয়ে বিস্ফোরক অভিযোগ আন্দোলনরত কুস্তিগীরদের

বর্তমানে ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক বেতনের তালিকায় রয়েছেন তিন ক্রিকেটার। এঁরা হলেন হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা এবং অল রাউন্ডার  দীপ্তি শর্মা।

এছাড়া ডিমোশন হয়েছে স্পিনার রাজেশ্বরী গায়কোড়। তিনি নেমে গিয়েছেন ক্যাটাগরি বি-তে। হার্লিন এবং স্নেহা দুজনেই আগের মতোই সি ক্যাটাগরিতে থাকলেও চোটের জন্য পূজার ডিমোশন হয়েছে। সে বি ক্যাটাগরি থেকে সি ক্যাটাগরিতে নেমে গিয়েছেন।

এক নজরে দেখে নেওয়া যাক প্রকাশিত তালিকা

ক্যাটাগরি এ :  হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মা

ক্যাটাগরি বি:  রেণুকা ঠাকুর, জেমিনা রডরিগেজ, শেফালি ভার্মা, রিচা ঘোষ, রাজেশ্বরী গায়কোয়াড়

ক্যাটাগরি সি:  মেঘনা সিং, দেবিকা বৈদ্য, এস মেঘনা, অঞ্জলি শর্ভানি, পূজা বাস্তকার,  স্নেহা রানা, রাধা যাদব, হার্লিন দেওল এবং আস্তিকা ভাটিয়া।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর