ব্যর্থ রাজস্থানের বোলাররা, ঘরের মাঠে দুরন্ত ইনিংস স্টোইনিস-প্রভসিমরনের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের সামনে রানের পাহাড় গড়ল পঞ্জাব কিংস। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ২২৩ রানের টার্গেট দিল প্রীতি জিন্টার দল। আজ, মঙ্গলবার চণ্ডীগড়ে রাজস্থানের মুখোমুখি হয়েছিল পঞ্জাব। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করেন পঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আরিয়া। ১১ বলে ২৯ করেন বাঁ হাতি প্রিয়াংশ। অপরদিকে ফের এদিন হাফসেঞ্চুরি করলেন প্রভসিমরন। দুই ব্যাটার আউট হতেই রানের গতি বাড়াতে থাকেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁকে যোগ্য সঙ্গ দেন কুপার কনোলি। যদিও তাঁদের দু’জনের ইনিংস বেশি লম্বা হয়নি। যশ রাজ পুঞ্জার বলে ক্যাচ আউট হন কনোলি। তিনি করেন ১৪ বলে ৩০ রান। অপরদিকে সরপঞ্চ শ্রেয়স আয়ার ৩০ রান করে নান্দ্রে বার্গারের বলে রাজস্থানের উইকেটরক্ষক ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে বসেন। 

আরও পডুন: মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

মাঝপথে রাজস্থানের বোলাররা পঞ্জাবকে ধাক্কা দিলেও শেষটা দুরন্ত করলেন মার্কাস স্টোইনিস। ঝোড়ো ইনিংস খেলে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়েছেন তিনি। স্টোইনিসের ব্যক্তিগত স্কোর ২২ বলে ৬২ রান। এদিন রাজস্থানের বোলিং ছিল অতি সাধারণ। নবাগত যশরাজ পুঞ্জা নেন দুটি উইকেট। জোফ্রা আর্চার ও নান্দ্রে বার্গারের ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট। দাগ কাটতে পারেননি রবীন্দ্র জাদেজা। 

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের