অপ্রতিরোধ্য সিন্ধু, বিশ্বের দ্বিতীয় বাছাইকে হারিয়ে পৌঁছলেন কোয়ার্টার ফাইনালে

Share:

নিজস্ব প্রতিনিধি: অপ্রতিরোধ্য ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। বৃহস্পতিবার ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় বাছাই চিনের ওয়াং ঝি ই-কে স্ট্রেট গেমে (২১-১৯, ২১-১৫) উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। এদিনের ম্যাচে ফের র‍্যাকেটে পুরনো দিনের ঝলক দেখালেন সিন্ধু। চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই যে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা, তাতে বিশ্বসেরা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এদিন প্যারিসে প্রথম গেমের শুরুতেই এগিয়ে যান সিন্ধু। বিশ্বের দ্বিতীয় বাছাই ওয়াংয়ের খাটো উচ্চতার লাভ তুলছিলেন। গোটা কোর্ট দৌড় করিয়েছেন চিনা প্রতিপক্ষকে। পর পর পয়েন্ট তুলে এক সময় ১১-৬ এগিয়ে গিয়েছিলেন সিন্ধু। সেই ধাক্কা সামলে ম্যাচে ফেরেন ওয়াং। কৌশল বদলে সিন্ধুকে অনেক বেশি নেটের কাছে এসে খেলতে বাধ্য করেন। পর পর ছ’টা পয়েন্ট তুলে ১২-১১ পয়েন্টে এগিয়ে যান। তবে হাল ছাড়েননি সিন্ধু। এর পর টান টান লড়াই চলল।  কখনও ওয়াং এগোচ্ছিলেন, কখনও সিন্ধু। ১৯-১৯ অবস্থায় পর পর দু’টি পয়েন্ট তুলে প্রথম গেম জিতে যান সিন্ধু।

প্রতিপক্ষ তাঁর তুলনায় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকলেও তা ধর্তব্যের মধ্যে আনেননি ভারতের ব্যাডমিন্টন তারকা। প্রথম গেম জিতে অনেকটাই আত্মবিশ্বাসী ছিলেন। সেই আত্মবিশ্বাস দেখা গেল দ্বিতীয় গেমে। শুরুটা হাড্ডাহাড্ডি হলেও ধীরে ধীরে দাপট দেখাতে শুরু করলেন সিন্ধু। আর সেই দাপটের মুখে পড়ে ওয়াং বেশ কয়েকটি আনফোর্সড ভুল করেন। তাঁর কয়েকটি শট কোর্টের বাইরে পড়ে। সিন্ধু বুদ্ধি করে সেগুলি থেকে পয়েন্ট তোলেন। এক বার পিছিয়ে পড়ার পর আর ফিরতে পারেননি ওয়াং। শেষ পর্যন্ত ২১-১৫ গেম জিতে ম্যাচ জিতে নেন ভারতীয় তারকা।

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক