ধোনি কবে অবসর নিতে চেয়েছিলেন? ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় কোচ

২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন আর শ্রীধর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০১৯ সালের বিশ্বকাপের আসরেই ক্রিকেটকে আলবিদা জানাতে চেয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে দলের জুনিয়র ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে কথোপকথনের সময়ে অবসর নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন। নিজের কোচিং জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা বইয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর। যদিও তাঁর ওই দাবি নিয়ে এখনও মুখ খোলেননি এম এস। উল্লেখ্য, বিশ্বকাপের পরে ২০২০ সালের ১৫ অগস্ট গ্লাভস তুলে রেখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।     

২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন আর শ্রীধর। আর কোচিং জীবনের অভিজ্ঞতা নিয়ে ‘কোচিং বিয়ন্ড মাইডেজ উইথ ইন্ডিয়ান ক্রিকেট টিম’ নামাঙ্কিত বইয়ে তিনি লিখেছেন, ‘ম্যাঞ্চেস্টারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় দিনে সকালে প্রাতঃরাশ টেবিলে বসে কফি খাচ্ছিলাম। তখনই সেখানে হাজির হয় মহেন্দ্র সিং ধোনি ও ঋষভ পন্থ। অধিনায়কের উদ্দেশে ভারতীয় দলের জুনিয়র উইকেট কিপার বলেন, ‘ভাইয়া দলের বেশ কয়েকজন সদস্য আজ লন্ডনে যাচ্ছে। তুমি কী যোগ দেবে?’ জবাবে এম এস বলেন, ‘না, ঋষভ। আমি টিমের সদস্যদের সঙ্গে শেষ বাস যাত্রা মিস করতে চাই না।’

অর্থা‍ৎ বিশ্বকাপের আসরেই অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলেছিলেন ধোনি। যদিও শেষ মুহুর্তে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে ১৮ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। মার্টিন গাপটিলের দুর্দান্ত থ্রোয়িংয়ে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। আর ওই হারের পরে অবসরের সিদ্ধান্ত থেকে পিছু হঠেন ধোনি।

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১