খেলবেন না ইউএস ওপেন , নাম তুলে নিলেন রাফায়েল নাদাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সে অনেক চেষ্টার পরেও আসেনি সাফল্য। সেইজন্য এবার ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত  রাফায়েল নাদাল। বুধবার রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানান ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা। লিখেছেন,’ আমি এবার  ইউএস ওপেনে খেলতে পারব না।  কারণ, এ বার ১০০ শতাংশ দিতে পারব না বলেই নাম তুলে নিয়েছি।‘

পাশাপাশি নাদাল জানিয়েছেন,’ আমার এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন ছিল। নিউ ইয়র্কের সমর্থকদের মিস করব। আবার হয়তো কোনদিন দেখা হবে। ইউএস ওপেনের জন্য শুভেচ্ছা রইল।‘ তবে সেপ্টেম্বরে লেভার কাপে খেলতে নামবেন বলে জানিয়েছেন রাফায়েল নাদাল।

উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে সিঙ্গলস এবং ডাবলস, দুই বিভাগেই নেমেছিলেন নাদাল। সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডেই তিনি হেরে যান ।  এই আবহে এবার  ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রাফায়েল নাদাল। বলা বাহুল্য, গত ২০২৩ সালে বেশ কয়েকটি খেলায় দেখা যায়নি  ৩৮ বছর বয়সী নাদালকে। কারণ, ফিটনেসজনিত সমস্যা। জানা গিয়েছে, ২০২৩ সালে নাদাল  ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন কোনোটিতেই খেলেননি।  আর এবার চলতি বছর তিনি খেলবেন না ইউএস ওপেনে। বলা বাহুল্য, নাদাল তাঁর গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে ১৪টি ট্রফি জিতেছেন। ২০১৯ সালে তিনি সর্বশেষ ট্রফি পেয়েছিলেন  ইউএস ওপেনে।  

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

নানা পাটেকরের ‘প্রথম ভালবাসা’ কে? সাক্ষাৎকারে যা জানিয়েছিলেন অভিনেতা

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?