ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে দল কিনলেন রাহুল দ্রাবিড়, অধিনায়ক কে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (UTPL) শুরুর আগে দ্রাবিড়কে ডাবলিন গার্ডিয়ানসের মালিক হিসেবে ঘোষণা করা হয়েছে। মোট ছ’টি দল নিয়ে অগস্ট থেকে শুরু হবে এই খেলা। স্টিভ স্মিথ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্যান্টনারের মতো ক্রিকেটারেরা খেলবেন এই প্রতিযোগিতায়। রাহুল দ্রাবিড়ের টিমের দলের অধিনায়ক হচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন।

ডাবলিন গার্ডিয়ানসের মালিক হিসেবে ঘোষণা করার পরেই এক বিবৃতিতে রাহুল দ্রাবিড় বলেন, “ইটিপিএলের প্রতি আমাকে যা আকৃষ্ট করেছে তা হলো এর পেছনের বৃহত্তর দৃষ্টিভঙ্গি। তৃণমূল স্তরের উন্নয়নকে শক্তিশালী করে এবং আয়ারল্যান্ড ও ইউরোপ জুড়ে উদীয়মান প্রতিভাদের জন্য পথ তৈরি করে ইউরোপে ক্রিকেটের প্রসারে সহায়তা করার সুযোগ দুর্দান্ত।” তিনি আরও বলেছেন, ” ডাবলিনে ইতিমধ্যেই একটি উৎসাহী ক্রিকেট কমিউনিটি রয়েছে এবং এর বিকাশের বিপুল সম্ভাবনাও আছে। পরবর্তী প্রজন্মকে গড়ে তোলা আমার কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ, এবং আমি বিশ্বাস করি যে এই যাত্রায় ইটিপিএল একটি অর্থবহ ভূমিকা পালন করতে পারে।”

আরও পড়ুন:  শেষ পর্যন্ত লড়ে শ্রেয়সের পঞ্জাবকে তিন উইকেটে হারাল অক্ষরের দিল্লি

উল্লেখ্য, ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ‘গার্ডিয়ান্স’ দলের অধিনায়কত্ব করবেন। দ্রাবিড়ের দল বেলফাস্ট, এডিনবরা, গ্লাসগো, রটারডাম এবং আমস্টারডামের দলগুলোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। সোমবারের অনুষ্ঠানে গ্লাসগো ফ্র্যাঞ্চাইজির বিপুল আগরওয়াল এবং রটারডাম ফ্র্যাঞ্চাইজির জন্টি রোডস ও মধুকার শ্রী-র পাশাপাশি ইটিপিএল-এর সহ-প্রতিষ্ঠাতা অভিষেক বচ্চন, সৌরভ ব্যানার্জী, প্রিয়াঙ্কা কৌল এবং ধীরাজ মালহোত্রা উপস্থিত ছিলেন।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট