বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কারা চ্যাম্পিয়ন হবে? জানুন সমীকরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই হাই ভোল্টেজ রবিবার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে মহারণ। মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। ভারত টানা তৃতীয়বারের জন্য বিশ্বকাপের ট্রফি জিততে মরিয়া থাকবে তেমনই কিউইরা তাঁদের প্রথম বিশ্বকাপ ট্রফি জিতে দেশে ফিরতে চেষ্টার ত্রুটি রাখবে না। কিন্তু কোনও কারণে যদি রবিবার ম্যাচ ভেস্তে যায় তাহলে কোন দলকে জয়ী হিসেবে ঘোষণা করা হবে? জেনে নিন কি বলছে সমীকরণ। 

 সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ইংল্যান্ডকে সাত রানে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে  প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটে হারিয়েছে। এই নিয়ে চতুর্থবার ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে।   ২০০৭ এবং ২০২৪ সালে জয়ী হয়েছিল মেন ইন ব্লু।  ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ভারতকে হারিয়েছিল  তবে, ভক্তদের একটি বড় প্রশ্ন  রয়েছে যদি ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে কি হবে? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতিমধ্যেই খেলা নিয়ে বিশেষ ব্যবস্থা করেছে। বৃষ্টি বা অন্য কোনও কারণে ৮ মার্চ খেলা না হলেও  চিন্তার কোনও কারণ নেই। রিজার্ভ ডে রাখা হয়েছে।   

আরও পড়ুন: বরুণের বদলে ফিরবেন কুলদীপ! খেলবেন অভিষেক? ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা

যদি রিজার্ভ ডেও ভেস্তে যায়?

আইসিসি এই ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে নির্ধারণ করেছে। যদি বৃষ্টি বা অন্য কোনও কারণে রবিবার ন্যূনতম ১০ ওভারের খেলা শেষ না হয়, তাহলে ম্যাচটি রিজার্ভ ডে (৯ মার্চ) পর্যন্ত চলবে। রিজার্ভ ডে-তে যেখানে খেলা শেষ হয়েছিল সেখান থেকেই খেলাটি পুনরায় শুরু হবে। যদি রিজার্ভ ডে-তেও বৃষ্টির কারণে খেলা ব্যাহত হয় এবং সর্বনিম্ন ১০ ওভারের খেলা সম্ভব না হয়, তাহলে ভারত এবং নিউজিল্যান্ডকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হবে। 

কি বলছে আইসিসির নিয়ম? 

আইসিসির নিয়ম অনুসারে, টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচগুলো ডিএলএস পদ্ধতিতে নির্ধারণের জন্য ১০ ওভারের খেলা বাধ্যতামূলক। আইসিসি ৮ মার্চের মধ্যে ম্যাচগুলো শেষ  করার চেষ্টা করবে। তাই, আইসিসি ম্যাচের দিন এবং রিজার্ভ ডে উভয়ের জন্য ১২০ মিনিট অতিরিক্ত সময় নির্ধারণ করেছে। রিজার্ভ ডে-তে, ম্যাচটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু হবে। টস শেষ হয়ে গেলে, ম্যাচটি সরাসরি খেলা হিসেবে বিবেচিত হবে।  মাত্র একবারই আইসিসি টুর্নামেন্টের ফাইনাল সম্পূর্ণরূপে বাতিল হয়েছিল। ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি ঘটেছিল। সেই সময়ে  ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল  বৃষ্টির কারণে দুই দিনের মধ্যে বাতিল হয়ে যায়। উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। 

 তবে রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।  তথ্য অনুযায়ী ৮ মার্চ আহমেদাবাদে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই এবং ঘণ্টায় ৭ কিমি বেগে বাতাস বইতে পারে। 

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

ভাঙড়ে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলতে বাধা দেওয়ায় আক্রান্ত পুলিশকর্মী, ছিঁড়ল উর্দি

‘ফ্রি’তে সফরে আপত্তি! মহিলাদের সরকারি বাসে ‘ভাড়া’ দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাট পন্থী নেতা অসিত মজুমদার

দোকানের মতো মুচমুচে আলু-কচুরি এবার ঘরেই! রইল সহজেই বানানোর রেসিপি

অবশেষে মহুয়া মৈত্রকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট