চেন্নাইকে দুরমুশ করে প্লে-অফের টিকিট পাকা করতে মরিয়া রাজস্থান

চলতি আইপিএলের শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছে রাজস্থান রয়্যালস।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছে রাজস্থান রয়্যালস। প্লে-অফ থেকে মাত্র এককদম দূরে দাঁড়িয়ে রয়েছে সঞ্জু স্যামসন, জস বাটলাররা। আর একটা ম্যাচ জিতলেই প্লে-অফের টিকিটটা চূড়ান্ত করে ফেলতে পারবে তারা। এমন অবস্থাতেই শুক্রবার সন্ধ্যায় পয়েন্ট টেবিলের নয় নম্বরে থাকা দল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে পিঙ্ক আর্মি। আর এই ম্যাচ থেকে জয় তুলে নেওয়াই হল তাদের প্রধান লক্ষ্য। সিএসকে অনেক আগেই ছিটকে গিয়েছে, তবে তা সত্ত্বেও ধোনিদের হালকাভাবে নিতে নারাজ রয়্যাল টিম ম্যানেজমেন্ট। 

কারণ, তারা খুব ভালো করেই জানেন যে, চেন্নাইয়ের কাছে হারানোর কিছু নেই। তাই তারা অনেকটাই চাপুমুক্ত হয়ে মাঠে নামতে পারবেন। যার ফলে সিএসকের ক্রিকেটারদের পক্ষে জ্বলে ওঠাটাও অস্বাভাবিক কিছু হবে না। অন্যদিকে, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও চেন্নাইয়ের হয়ে এটাই হতে পারে শেষ ম্যাচ। কারণ, আগামী মরশুমে তিনি আদৌ খেলবেন কিনা সেই বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। গোটা আইপিএলে সেইভাবে কিছুই করতে পারেনি চারবারের চ্যাম্পিয়নর চেন্নাই। তাই মরশুমের শেষ ম্যাচ জিতেই শেষ করাই হবে তাদের প্রধান লক্ষ্য। 

অন্যদিকে, জস বাটলারের ফর্ম বেশ চিন্তায় রেখেছে রাজস্থানকে। কারণ, বর্তমানে কমলা টুপির মালিক এখন ফর্ম হারিয়েছেন। শেষ চার ম্যাচে ইংরেজ ব্য়াটসম্যান সেইভাবে রান পাননি। কিন্তু তিনিই হলেন দলের ব্যাটিং বিভাগের প্রধান অস্ত্র। তাই ধোনিদের বিরুদ্ধে তাঁর ফর্মে ফেরাটা খুবই দরকার। কারণ, চেন্নাইয়ের কাছে হারলে খানিকটা সমস্যাতেই পড়ে যাবে রাজস্থান।

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন