ফের বেনজির কীর্তি, ১০ ব্যাটারই শূন্য, চার রানে অলআউট গোটা দল

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ইতিহাস নাকি নিজেই নিজের পুনরাবৃত্তি করে। ফের একবার তার নির্দশন পাওয়া গেল। ছয় বছর আগে ২০১৯ সালে কেরলের মালাপ্পুরম জেলার প্রিনথামান্না ক্রিকেট স্টেডিয়ামে মেয়েদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল কাসারাগড ও ওয়েনাডের দু’টি দল। সেই ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল কাসারগডের ব্যাটিং অর্ডার। ওই দলের কোনও ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেননি। মাত্র চার রানে অলআউট হয়ে গিয়েছিল গোটা দল। তাও সেই চার রান এসেছিল ওয়েনাডের বোলারদের দেওয়া অতিরিক্তর সৌজন্যে। ওই ঘটনা নিয়ে আলোচনায় মেতে উঠেছিলেন বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। ফের ওই ম্যাচের স্মৃতি ফিরল।

রাজস্থানে মেয়েদের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় গত সোমবার মুখোমুখি হয়েছিল শিকার ও সিরোহী। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র চার রানেই গুটিয়ে যায় সিরোহী। দলের ১০ ব্যাটারই ফিরেছেন শূন্য রানে। শুধু একজন কোনও ক্রমে দু’রান করতে পেরেছেন। স্কোর বোর্ডে বাকি দু’রান যোগ হয়েছে শিকারের বোলারদের করা ওয়াইডের সৌজন্যে। বিস্ময়ের তখনও বাকি ছিল। পাঁচ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এক বল খেলেই জিতে যায় শিকারের মেয়েরা। কারণ সিরোহীর বোলার প্রথম চার বল ওয়াইড করেছেন।

এমন নজিরবিহীন ঘটনা নিয়ে হাসি-তামাশায় মেতে উঠেছেন নেটা নাগরিক ও ক্রিকেট ভক্তরা। মাঠে যারা দর্শক হিসাবে হাজির ছিলেন তারা এমন ভরপুর মনোরঞ্জনের ম্যাচ দেখে হেসে লুটিয়ে পড়েছেন। যদিও বিষয়টি হাল্কাভাবে নেয়নি রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ)। ওই ম্যাচ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি যারা সিরোহীর দল নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের সবাইকে বরখাস্ত করেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল