দেশে ফিরতেই গ্রেফতার ধর্ষণে অভিযুক্ত নেপালের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক

গত ৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে কাঠমান্ডু পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক সপ্তদশী তরুণী।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: নিজেকে বার বার নির্ষোষ হিসেবে দাবি করেও রক্ষা পেলেন না নেপাল ক্রিকেটের পোস্টার বয় তথা দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সন্দীপ লামিছানে (Sandip Lamichhane)। আজ বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুতে ফেরার সঙ্গে সঙ্গেই ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। কাঠমান্ডু পুলিশের মুখপাত্র দীনেশ রাজ মৈনালি (Dinesh Raj Mainali) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আদালত থেকে সন্দীপ লামিছানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানা কার্যকর করা হয়েছে।

প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলে প্রচারের শিরোনামে উঠে আসেন সন্দীপ লামিছানে (Sandip Lamichhane)। দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০১৮ সালে আইপিএলে অভিষেক ঘটে তার। নয়টি ম্যাচ খেলে ১২টি উইকেট পেয়েছিলেন। আইপিএলে খেলার সুবাদে নেপাল ক্রিকেটের পোস্টার বয় হয়ে ওঠেন। নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্বও পান ২২ বছর বয়সী সন্দীপ লামিছানে (Sandip Lamichhane)। কিন্তু গত ৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে কাঠমান্ডু পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক সপ্তদশী তরুণী। ওই অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। অভিযোগ ওঠার সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন সন্দীপ লামিছানে (Sandip Lamichhane)। ধর্ষণের অভিযোগ অস্বীকার করার পাশাপাশি পুলিশকে সহযোগিতার কথাও জানান। যদিও জাতীয় দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ ওঠায় কঠোর পদক্ষেপের পথে হাঁটে নেপাল ক্রিকেট বোর্ড। সন্দীপকে সাসপেন্ড করা হয়।

ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার যাতে পালিয়ে অন্য কোনও দেশে আশ্রয় না নিতে পারে তার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয় নেপাল পুলিশ। সন্দীপের বিরুদ্ধে ডিফিউশন নোটিস জারি করে ইন্টারপোল। এদিন দেশে ফেরার আগে ফেসবুকে এক পোস্টে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আস্বীকার করেছেন নেপাল ক্রিকেটের পোস্টার বয়। সেই সঙ্গে জানান, আইনি লড়াই করে সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত করবেন।

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ