এই মুহূর্তে




দ্বিতীয়বার বিয়ে করলেন আফগান ক্রিকেটার, তিন মাস বাদে জানালেন সুখবর

নিজস্ব প্রতিনিধি: ‘গোপন কথাটি রইল না গোপন’। দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল আফগান অলরাউন্ডার রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে। যদিও এতদিন এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন মুখ আফগানিস্তানের তারকা ক্রিকেটার। স্বীকার করে নিলেন দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছেন তিনি। গত ২ অগস্ট ফের প্রণয় সূত্রে বাঁধা পড়েছেন। আর ওই খবর জানাজানি হতেই ভক্তরা নব বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আফগান অলরাউন্ডারকে।

সম্প্রতি এক সুন্দরী ডাচ মহিলার সঙ্গে রশিদ খানের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটা নাগরিকরা ওই ছবি নিয়ে নানা রসিকতামূলক মন্তব্য করেন। নেটিজেনদের সেই মন্তব্য ভাল লাগেনি রশিদের। ইনস্টাগ্রাম পোস্টে এই আফগান স্পিনার আরও লেখেন, ‘কয়েকদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম। কিন্তু মানুষজনের কাছ থেকে যে ধারণা পেলাম, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। সত্যি কথা হচ্ছে সে আমার স্ত্রী। এখানে গোপনীয়তার কিছু নেই। সবাইকে ধন্যবাদ।’ গত বছরের অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে ধুমধাম করে প্রথম বিয়ে করেছিলেন রশিদ। সেবার তিনি একা নন। রশিদের তিন ভাইও বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকিসহ রশিদের অনেক সতীর্থ।

চলতি বছরের ৩১ অক্টোবর সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন রশিদ। তাঁর নেতৃত্বে প্রথম দুই ম্যাচ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে ফেলেছিল আফগানিস্তান। ঠিক তার আগে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের বদলা ওয়ানডে সিরিজে বাংলাদেশের ওপর নিয়েছিল আফগানরা। গতকাল সোমবার (১০ নভেম্বর) রাতে নিজের দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন রশিদ।  ‘ইনস্টাগ্রামে’ এক পোস্টে বরের বেশে ছবি পোস্ট করে রশিদ লেখেন, ‘২০২৫-এর ২ অগস্ট জীবনের নতুন ও অর্থবহ এক অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম। এমন এক নারীকে বিয়ে করেছি, যিনি ভালবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরেই।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৪টি ছক্কা, ৯টি চার! ফের তাণ্ডব বৈভব সূর্যবংশীর, UAE-এর বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন শনিবার থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

লড়লেন শুধু তিলক, ভারতকে ৫১ রানে হারিয়ে বদলা নিলেন মার্করামরা

ডি’ককের ঝোড়ো ইনিংস, আর্শদীপদের হতশ্রী বোলিং, জিততে ভারতের চাই ২১৪ রান

টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতের প্রথম একাদশে কারা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ