মাত্র ৫৮ রান প্রয়োজন, তাহলেই গ্যারি সোবার্সের মতো জাদেজাও ‘স্যার’

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। টানা চারটি অর্ধশতক করেছেন তিনি। ফলে এই মুহূর্তে তাঁর ফর্ম নিয়ে বেশি কিছু বলার দরকারও পড়ে না। এখন জাদেজা তৈরি হচ্ছেন টেস্ট ক্রিকেটে আরও একটি রেকর্ড গড়ার লক্ষ্যে। যদি রবীন্দ্র জাদেজা চলতি সিরিজে আর মাত্র ৫৮ রান করতে পারেন তাহলেই তিনি ইংল্যান্ডের মাটিতে ৬ নম্বর বা তার নিচে ব্যাট করে ১০০০ টেস্ট রান করা দ্বিতীয় ব্যাটসম্যান হবেন। নাম লেখাবেন স্যার গ্যারি সোবার্সের টিমে।

এখনও পর্যন্ত এই কৃতিত্ব রয়েছে ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্সের ঝুলিতে। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ নম্বর বা তার নিচে ব্যাট করে টেস্ট ক্রিকেটে ১০০০ রান করেছিলেন। সোবার্স করেছিলেন ১০৯৭ রান। সারা জীবনে ক্রিকেটে অসম্ভব কৃতিত্বে জন্য তিনি ভূ্ষিত হয়েছিলেন স্যার উপাধিতে। রবীন্দ্র জাদেজা এখন পর্যন্ত চলতি টেস্ট সিরিজে তিনটি ম্যাচে ১০৯ করে গড়ে ৩২৭ রান করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঋষভ পন্থের পর তিনি তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান যিনি ইংল্যান্ডে টানা চার ইনিংসে ৫০ বা তার বেশি রান করেছেন।

বাঁহাতি ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা এখন পর্যন্ত ৮৩টি টেস্ট ম্যাচে ৩৬.৯৭ গড়ে ৩৬৯৭ রান করেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৪টি সেঞ্চুরি এবং ২৬টি হাফ সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে বামহাতি স্পিন বোলিংয়েও জাদেজা তার প্রতিভা দেখিয়েছেন। জাদেজা ২৪.৯৩ গড়ে ৩২৬ উইকেট নিয়েছেন।

লর্ডস টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা যে ধৈর্য ও দেশের প্রতি দায়িত্ববোধ দেখিয়েছিলেন তা ভক্তরা দীর্ঘদিন ভুলতে পারবেন না। সেবার  ১৮১ বলে অপরাজিত ৬১ রান করেন তিনি। রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ ভারতীয় দলকে ম্যাচ জেতানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। নবম উইকেটে জাদেজা বুমরাহর সঙ্গে ৩৫ রান যোগ করেন। এরপর দশম উইকেটে সিরাজের সঙ্গে ২৩ রানের জুটি গড়েন। লর্ডস টেস্ট ম্যাচে ভারতীয় দল ২২ রানে হেরেছে। এর ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তারা ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে।

ভারত ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টটি লিডসের হেডিংলে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ভারতীয় দলকে ৫ উইকেটে পরাজিত হতে হয়। এরপর বার্মিংহামের এজবাস্টন মাঠে খেলা দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়া ৩৩৬ রানে জয়লাভ করে। সিরিজের চতুর্থ ম্যাচটি ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল